Advertisement
E-Paper

স্বামীর ধর্ম গ্রহণ করেছেন, তবে আদিলের সঙ্গে ছাড়াছাড়ি হচ্ছে কবে জানালেন রাখি?

দাম্পত্য কলহের জেরে জেলে রয়েছেন রাখির স্বামী। বিয়ের কারণে ধর্ম বদলেছেন রাখি, তবে এ বার সেই স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ অভিনেত্রীর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৩ ১৮:৩৪
Rakhi sawant annouced her divorce with adil will be finalized soon

জানুয়ারি মাসে প্রকাশ্যে আসে রাখি ও আদিলের বিয়ের খবর। তার দিন কয়েক পর থেকে একের পর এক বিষয় নিয়ে দাম্পত্য কলহের সূত্রপাত। — ফাইল চিত্র।

আদিলের প্রতারণার কথা যখন জানতে পারেন, সংবাদমাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে রাখি বলেছিলেন, "আদিল, আমি তোমাকে ডিভোর্স দেব না।" তবে জীবন বহমান। তাঁর দ্বিতীয় স্বামী আদিল এখন জেলে, অন্য দিকে জীবনে অনেকটা এগিয়ে গিয়েছেন রাখি। সম্প্রতি দুবাইয়ে নিজের অভিনয় স্কুল খুলেছেন তিনি। এ বার নিজের খুশির খবর জানালেন বলিউডের ‘ড্রামা কুইন’।

আদিলের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ আনেন রাখি।আদিল খান দুরানি তাকে সব রকম ভাবে ঠকিয়েছেন, অন্য নারীর সঙ্গে প্রেম করছেন, পেশা অবধি গোপন করেছেন— এমন নানাবিধ অভিযোগ রাখির। আদালতে মামলা দায়ের করেছিলেন। তবে এ বার ঝাড়া হাত-পা হতে চান রাখি। সংবাদমাধ্যমের সামনে এসে বলেন, ‘‘আমি খুব খুশি, ডিভোর্স পাচ্ছি। আমি এবার মুক্ত হয়ে যাব। আদিল এ বার যাকে খুশি বিয়ে করুক, আমি শুধু মুক্তি চাই।’’

জানুয়ারি মাসে প্রকাশ্যে আসে রাখি ও আদিলের বিয়ের খবর। তার দিন কয়েক পর থেকে একের পর এক বিষয় নিয়ে দাম্পত্য কলহের সূত্রপাত। গোটা ফেব্রুয়ারি মাসে চর্চার কেন্দ্রে থেকেছে রাখি সবন্ত এবং আদিল দুরানির দাম্পত্য কলহ। যদিও ২০২২ সালে রাখি-আদিলের বিয়ে হয়েছিল ইসলামি রীতি নীতি মেনেই। আদিলের জন্য ধর্ম বদলে মুসলিম হয়েছেন রাখি। স্বামী আদিলের সঙ্গে সম্পর্ক তলানিতে। তাঁদের বিচ্ছেদ এখন সময়ের অপেক্ষা। তবে ইসলামের সব রীতিনীতি পালন করছেন রাখি। এ বছর রোজা রেখেছেন, এমনকি দিনে পাঁচ বার নমাজ পড়ছেন বলেও জানান অভিনেত্রী। তবে, রাখির এই পদক্ষেপের সমালোচনা করতে ছাড়েননি নেটাগরিকরা। ‘‘উৎসবের মরসুম দেখে ধর্ম বদল করেন রাখি!’’ সমাজমাধ্যমে মন্তব্য অনেকের।

Rakhi Sawant Adil Khan durrani Divorce
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy