Advertisement
E-Paper

রকুলপ্রীত সিংহকে তলব করল ইডি, মাদক পাচারের সঙ্গে আর্থিক তছরুপেও জড়াল নাম

বলিউডে ফের মাদক যোগের ছায়া। এ বার নাম জড়াল রকুলপ্রীত সিংহের। রকুল ছাড়াও তেলুগু ইন্ডাস্ট্রির একাধিক তারকাকে তলব করল ইডি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ১৭:১২
রকুল প্রীতকে ইডি-র তলব।

রকুল প্রীতকে ইডি-র তলব। সংগৃহীত।

অভিনেত্রী রকুলপ্রীত সিংহকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মাদক পাচারকাণ্ডে যোগের পাশাপাশি আর্থিক তছরুপের ঘটনায় অভিনেত্রীকে ডেকে পাঠাল ইডি। সূত্রের খবর, শুধু রকুলপ্রীত নয় দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রির একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি।

শুক্রবার রকুলপ্রীত ছাড়াও, ভারতীয় রাষ্ট্র সমিতির বিধায়ক রোহিত রেড্ডিকেও তলব করেছে ইডি। আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে অভিনেত্রীকে হাজিরা দিতে হবে। প্রসঙ্গত, ২০১৭ সালে তেলঙ্গানা আবগারি দফতর বড় অভিযান চালায়। ৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। যাঁদের মধ্যে একজন ছিলেন সঙ্গীতশিল্পী। এলএসডি, এমডিএমএ-এর মতো মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। দু’শো কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। অন্তর্বতী জামিনে ছাড়া পেলেও আপাতত ঘন ঘন আদালতে‌ হাজিরা দিতে হচ্ছে শ্রীলঙ্কার এই সুন্দরীকে।

Rakul Preet Singh ED Money Laundering Bollywood News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy