Advertisement
E-Paper

হলিউডে পা রাম চরণের, অস্কার দেশে আনার আগেই কি চুক্তিতে সই সারা?

এখনও ভেঙে বলছেন না রাম চরণ। তবে কথার আভাসেই স্পষ্ট যে, তিনি হলিউডে কাজ করবেন শীঘ্রই। তিনি চান প্রতিভার কদর যেখানে, সেখানেই যেতে। কেন খোলসা করছেন না তবে?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ০৭:৪৯
Ram Charan gives a hint at his Hollywood debut

‘নাটু নাটু’ গানের অস্কার জয় প্রমাণ করে দিয়েছে, ভাষা কোনও বাধা নয়। এই সাফল্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন রাম চরণ। —ফাইল চিত্র

‘আরআরআর’-এর অস্কার জয়ের আমেজ উপভোগ করছেন তেলুগু তারকা রাম চরণ। এনটিআর জুনিয়রের পাশাপাশি এই ছবির অন্যতম আকর্ষণ তিনিই। দক্ষিণী ছবি থেকে শুরু করে বলিউড, সর্বত্র নিজেকে প্রমাণ করেছেন রাম চরণ। তবে এ বার কি লক্ষ্য হলিউড?

২০২২ সালের মার্চ মাসে মুক্তি পেয়েছিল এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’। বক্স অফিসে একের পর এক নজির গড়ে বিপুল বাণিজ্যিক সাফল্য নিয়ে ছবিটি পাড়ি দিয়েছিল বিদেশে। কেড়ে নিয়েছে বিশ্ববাসীর মন। এই ছবির ‘নাটু নাটু’ গানের অস্কার জয় প্রমাণ করে দিয়েছে, ভাষা কোনও বাধা নয়। এই সাফল্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন রাম চরণ। আন্তর্জাতিক চলচ্চিত্রে পা রাখার কথা ভাবছেন কি না জিজ্ঞাসা করতে রহস্যময় জবাব নায়কের।রাম বললেন, “এত তাড়াতাড়ি কিছু বলাটা ঠিক হবে না। বলা উচিত আমি জানি না।” স্পষ্টতই, ছবির চুক্তিতে সই করে দিয়েছেন রাম ইতিমধ্যেই। যদিও মুখে বলতে নারাজ। কেন?

অভিনেতাকে বলতে শোনা যায়, “লস অ্যাঞ্জেলেসের উপর ছেড়ে দিচ্ছি ব্যাপারটা। কথাবার্তা চলছে। কিন্তু সব কিছুর একটা পদ্ধতি আছে। হোক আগে। আমার মা বলে, নজ়র না লাগে!” হেঁয়ালি রেখে অবশ্য রাম আরও বলেন, “সবার ইচ্ছা করে তেমন কোথাও কাজ করতে, যেখানে প্রতিভা প্রশংসিত হয়।”

বর্তমানে ‘আর সি ১৫’ ছবির শেষ পর্যায়ের শুটিং নিয়ে ব্যস্ত রাম। ২০২৪ সালের জানুয়ারি মাসে এ ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। রামের বিপরীতে থাকছেন কিয়ারা আডবাণী। তবে বলিউডেও শীঘ্রই দেখা যেতে পারে রামকে। সব ঠিকঠাক থাকলে সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে রাম আবার ফিরবেন বলিউডে।

Ram Charan Hollywood Movie Oscar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy