Advertisement
E-Paper

আলিয়ার সঙ্গে সম্পর্ক থেকে বিয়ে, রাহার জন্মও যেখানে, সেই বাড়ি ভাড়া দিলেন রণবীর, কত টাকায়?

আলিয়া-রণবীর সম্পর্কের প্রথম থেকে যে বাড়িতে ছিলেন সেই আবাসনের ছ’তলার অংশটি ভাড়া দিলেন রণবীর কপূর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ২০:২৪
Ranbir Kapoor Rents out his Pali hill Vastu Apartment for Five years

আলিয়া-রাহার সঙ্গে সময় কাটানো সেই বাড়িটি কি ভাড়া দিলেন রণবীর? ছবি: সংগৃহীত।

আলিয়া ও রণবীর গত বছর দীপাবলিতে বাড়ি বদল করেছেন। আগে তাঁরা থাকতেন বান্দ্রার পালি হিল এলাকার একটি আবাসনে। সেটা কয়েক মাস হল ছেড়ে ২৫০ কোটি টাকার বাড়িতে নতুন সংসার পেতেছেন। তবে আলিয়া-রণবীর সম্পর্কের প্রথম থেকে যে বাড়িতে ছিলেন, সেই আবাসনের ছ’তলাটি ভাড়া দিলেন রণবীর।

প্রায় ২৪৬০ বর্গফুট এলাকা নিয়ে তৈরি এই ফ্ল্যাটটি রণবীর কিনেছিলেন ২০১৬ সালে ৩২ কোটি টাকা দিয়ে। তার আগে পর্যন্ত বাবা-মায়ের সঙ্গে থাকতেন তিনি। কিন্তু আলিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পর তাঁরা একত্রবাসের সিদ্ধান্ত নিতেই এই বাড়িটি কেনেন। ২০১৯ সালে ওই আবাসনেরই ছ’তলায় একটি ফ্ল্যাট কেনেন আলিয়াও। রণবীরের ফ্যাটেই তাঁদের বিয়ে হয়, মেয়ে রাহার জন্মের পর ছোট্ট রাহাকে নিয়ে সেখানেই থাকতেন তারকা –দম্পতি।

এ বার সেই বাড়িটি মাসিক ১১ লক্ষ টাকায় ভাড়া দিলেন অভিনেতা। আদিত্যশুক্ল নামের এক জন পাঁচ বছরের জন্য বাড়িটি ভাড়া নিয়েছেন। এ দিকে, মাস কয়েক আগেই অযোধ্যায় জমি কিনেছেন রণবীর। তার মধ্যে নিজের পুরনো বাড়ি ভাড়ায় দেওয়ায় প্রশ্ন ওঠে, তবে কি অভিনেতা মুম্বই ছেড়ে অযোধ্যায় থাকবেন? এই মুহূর্তে ‘রামায়ণ’ ছবি নিয়ে ব্যস্ত তিনি। পর্দায় রাম হয়ে উঠতে কি অযোধ্যায় এই নতুন বিনিয়োগ করলেন কি না, সেই নিয়ে নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেতা।

Ranbir Kapoor Alia Bhatt Raha Kapoor Vastu Shastra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy