Advertisement
E-Paper

র‌্যাম্পে হাঁটতে হাঁটতে হঠাৎ দীপিকাকে দেখেই থমকে গিয়ে কী কাণ্ড ঘটালেন রণবীর সিংহ?

মঞ্চে হাঁটছেন রণবীর, দর্শকের আসনে শাশুড়ির সঙ্গে দীপিকা। স্ত্রীকে দেখামাত্রই কী কাণ্ড ঘটালেন অভিনেতা?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৩ ১৪:০৮
Ranveer-Deepika

রণবীর-দীপিকা। —ফাইল চিত্র।

বৃহস্পতিবার প্রায় গোটা বলিউডের দেখা মিলল পোশাকশিল্পী মণীশ মলহোত্রের ফ্যাশন শোয়ে। এ দিন নিজের ব্রাইডাল কালেকশন প্রকাশ্যে আনলেন মণীশ। শোস্টপার ছিলেন রণবীর সিংহ ও আলিয়া ভট্ট। অবশ্যই তাঁদের আসন্ন ছবি ‘রকি অউর রানি কি প্রেমকহানি’র প্রচারের অঙ্গ ছিল এই উপস্থিতি। মঞ্চে হাঁটছেন রণবীর। দর্শকের আসনে শাশুড়ি অঞ্জু ভবনানির সঙ্গে বসে রয়েছেন দীপিকা। স্ত্রীকে দেখে হঠাৎ থমকে গেলেন অভিনেতা। তার পর যা করলেন, তাতে কারও মন জিতে নিয়েছেন, কারও আবার চক্ষুশূল হয়েছেন।

এমনিতেই নিত্যনতুন উদ্ভট কাণ্ডকারখানা করেই থাকেন অভিনেতা। কখনও তিনি শিরোনামে তাঁর পোশাকের জন্য, কখনও আবার স্ত্রীর অতি প্রশংসার জন্য কটাক্ষের শিকার হয়েছেন রণবীর।

সাদা শাড়িতে দর্শকের আসনে দীপিকা। পাশেই বসে কর্ণ জোহর। এমন সময় র‍্যাম্পে প্রবেশ ঘটল রণবীরের। হাঁটতে হাঁটতে দীপিকাকে দেখে হঠাৎ থমকে গিয়ে ছুটে গেলেন স্ত্রীর কাছে। জড়িয়ে ধরে চুম্বন করলেন স্ত্রীকে। পাশের সিটে বসা মা অঞ্জুর পা ছুঁয়ে প্রণাম করলেন অভিনেতা। তার পর হাত মেলান কর্ণের সঙ্গে। এর পর মুকেশ অম্বানীর পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় অভিনেতাকে। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই কেউ প্রশংসা করছেন তাঁদের জুটির, কেউ আবার ‘আদিখ্যেতা’ বলেছেন।

দিন কয়েক আগেই রণবীর-দীপিকার বিচ্ছেদের খবরে মুখরিত হয়ে উঠেছিল বলিপাড়া। তবে শত্তুরের মুখে ছাই দিয়ে নিজেদের সম্পর্ক উদ্‌যাপন করছেন তারকা দম্পতি।

Ranveer Singh Deepika Padukone Bollywood Couple Bollywood News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy