Advertisement
E-Paper

অতীত থেকে বর্তমান, জীবনের নানা মুহূর্তের ছবি ভেসে উঠল রণবীরের ইনস্টাগ্রামে

অতীত থেকে বর্তমান, তাঁর এই পুরো যাত্রাকেই তুলে ধরা হয়েছে এক বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২১ ২১:৫১
রণবীর সিংহ।

রণবীর সিংহ।

২০১০ সাল। বলিউডে পা রেখেছিলেন রণবীর সিংহ। বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেতাদের কথা ভাবলে তাঁর নাম সেই তালিকার বেশ উপরেই থাকে। এক সময় সহকারী পরিচালক হিসেবে পর্দার পিছনে কাজ করা রণবীর অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন যশ রাজ ফিল্মসের ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে। সেই প্রথম রণবীর সিংহ ভবনানী নামটাথেকে ভবনানী গেল বাদ। বলিউড পেল রণবীর সিংহকে। প্রথম ছবিতেই দিল্লির প্রাণোচ্ছ্বল ‘বিট্টু শর্মা’ হয়ে দর্শকের মন জয় করেন তিনি। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘রামলীলা’, ‘দিল ধড়ক নে দো’, ‘বাজিরাও মস্তানি’, ‘গল্লি বয়’, ‘পদ্মাবত’, একের পর এক সফল ছবি করেছেন তিনি। বলিউডের রঙিন পাতায় নিজর গল্প নিজেই লিখেছেন রণবীর।

অতীত থেকে বর্তমান, তাঁর এই পুরো যাত্রাকেই তুলে ধরা হয়েছে এক বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনে। অভিনেতার অডিশন পর্ব থেকে শুরু করে তাঁর সাফল্যের শিখর ছোঁয়ার আখ্যান আরও একবার নতুন করে বলা হয়েছে সংক্ষিপ্ত একটি ভিডিয়োর মাধ্যমে।

সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামেও ভাগ করে নিয়েছেন রণবীর। মাত্র ১ ঘন্টাতেই ৩ লক্ষের কাছাকাছি লাইক পেয়েছে এই পোস্ট। অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন পর্দার ‘খিলজী’-কে।

খুব শীঘ্রই রণবীরকে দেখা যাবে কবীর খান পরিচালিত ’৮৩’ ছবিতে। ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নেমে ভারতের বিশ্বকাপ জয়ের গল্প বলবে এই ছবি। তৎকালীন অধিনায়ক কপিল দেবের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে।

Actor Bollywood Ranveer Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy