Advertisement
E-Paper

সামনেই বিয়ে, তার আগে রশ্মিকাকে নিয়ে বড় খবর ফাঁস! অভিনেত্রী নাকি কৃতির প্রতি অনুরক্ত?

রশ্মিকা-কৃতির যুগলবন্দি নাকি পর্দাতেও ধরা পড়তে চলেছে। তা হলে কি যা রটেছে তেমন কিছুই ঘটতে চলেছে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৬
জুটিতে রশ্মিকা মন্দানা, কৃতি শ্যানন?

জুটিতে রশ্মিকা মন্দানা, কৃতি শ্যানন? ছবি: ফেসবুক।

বিয়ের প্রীতিভোজের আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। সেই অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি ঘনিষ্ঠদের উপস্থিতিতে চারহাত এক হতে চলেছে বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার। তার আগেই ফাঁস নায়িকার আগামী ছবি ‘ককটেল ২’-এর গল্প। গুঞ্জন, ছবিতে কৃতি সেনন আর রশ্মিকা নাকি ‘সমকামী দম্পতি’র চরিত্রে অভিনয় করতে চলেছেন।

খবর, ছবির শুটিং শেষ হতেই ‘ককটেল ২’ নিয়ে জল্পনা বাড়ছে। শেষ দিনের শুটিংয়ের পরে পরিচালক হোমি আদাজানিয়া একটি ছবি ভাগ করে নিয়েছিলেন। পরিচালকের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছিলেন রশ্মিকা, কৃতি ও শাহিদ কপূর। তার পরেই ছবির গল্প ফাঁস। শোনা যাচ্ছে, আধুনিক প্রজন্মের সম্পর্ক নিয়ে ছবির গল্প লেখা হয়েছে। সেখানে সম্পর্কের নানা স্তর উঠে আসবে। সমকামী দম্পতির এই গল্পেও থাকবে চমক। সেখানে ‘তৃতীয় ব্যক্তি’ হিসাবে নাকি দেখা যাবে শাহিদকে। যদিও নির্মাতারা এখনও গুঞ্জনে সিলমোহর দেননি।

‘ককটেল ২’ কবে মুক্তি পাবে, এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পেতে পারে। এ দিকে, বিয়ের আগে আগামী ছবির গল্প ফাঁস হতেই রশ্মিকাকে ঘিরে অনুরাগীদের কৌতূহল বেড়েছে। বাস্তবে বিজয়ের সঙ্গে তাঁর বিয়ে। পর্দায় কৃতির সঙ্গে তাঁর রসায়ন। কোন ‘ভূমিকা’য় তিনি বেশি ‘নিখুঁত’? দেখার জন্য মুখিয়ে সবাই।

Vijay Deverakonda Rashmika Mandanna Cocktail 2 Kriti Sanon
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy