Advertisement
E-Paper

Rhea-Showik: দীর্ঘ বিরতির পর রাখিবন্ধনে ভাইয়ের সঙ্গে ছবি দিয়ে উদ্‌যাপন রিয়া চক্রবর্তীর

ছবিতে দেখা যায়, তাঁরা পরস্পরকে জড়িয়ে ধরে রয়েছেন। ছবির সঙ্গে অভিনেত্রী লেখেন, ‘শুভ রাখিবন্ধন’।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২১ ২০:০১
রিয়া চক্রবর্তী- শৌভিক চক্রবর্তী

রিয়া চক্রবর্তী- শৌভিক চক্রবর্তী

রাখিবন্ধন উপলক্ষে রবিবার রিয়া চক্রবর্তী তাঁর ইনস্টাগ্রাম থেকে তাঁর ভাই শৌভিক চক্রবর্তীর সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেন।

ছবিতে দেখা যাচ্ছে, রিয়া হলুদ ওড়নার সঙ্গে একটি সাদা কুর্তি পরে আছেন আর শৌভিকের পরনে কালো কুর্তা। দুজন পরস্পরকে জড়িয়ে ধরে আছেন। রিয়ার মুখ ক্যামেরার দিকে থাকলেও শৌভিক ক্যামেরার দিকে পিছন ফিরে ছিলেন। ছবির সঙ্গে অভিনেত্রী লেখেন, ‘শুভ রাখিবন্ধন’।

২০২০-র সেপ্টেম্বরে, শৌভিক চক্রবর্তী সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর গ্রেফতার হয়েছিলেন। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সেই মৃত্যুর সূত্রে উদঘাটন হওয়া মাদক মামলার তদন্তের জেরে রিয়ার ভাইকে ও পরে রিয়াকে গ্রেফতার করে। রিয়া মুম্বইয়ের বাইকুলা জেলে এক মাস কাটান, শৌভিক তাঁর গ্রেফতারের তিন মাস পরে জামিনে ছাড়া পেয়েছিলেন।

রাখিবন্ধন উপলক্ষে নেটমধ্যমে ভাইয়ের সঙ্গে ছবি রিয়া চক্রবর্তীর

রাখিবন্ধন উপলক্ষে নেটমধ্যমে ভাইয়ের সঙ্গে ছবি রিয়া চক্রবর্তীর

চলতি বছর জুলাইয়ে রিয়ার জন্মদিনে শৌভিক তাঁদের ভাইবোনের ছোটবেলার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছিলেন, ‘তুমিই আমার জগৎ। তুমি আমার জন্য কী, কথায় তা ব্যক্ত করার মতো ভাষা আমার নেই। কী করে হাসতে হয়, ভালবাসতে হয়, আনন্দ ছড়াতে হয়, তোমার থেকেই শিখেছি আমি। সব সময়ে তোমার পাশে আছি। শুভ জন্মদিন চকো; অসীম আনন্দ আর ভালবাসা তোমার জন্য।’

রিয়া মাঝেমধ্যেই তাঁর বিভিন্ন ছবি নেটমধ্যমে পোস্ট করেন। নিজের ব্যক্তিগত জীবনের ছবি ছাড়াও তাঁর পরবর্তী ছবি ‘চেহরে’-র প্রচার নিয়েও তিনি নেটমধ্যমে যথেষ্ট তৎপর।

‘চেহরে’ ছবিটির পরিচালক রুমি জাফরি। রিয়া ছাড়াও ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ইমরান হাশমি, ক্রিস্টাল ডি’সুজা প্রমুখ। ছবিটি ২৭ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলে

Rhea Chakraborty Showik Chakraborty Chehre Bollywood Sushant Singh Rajput
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy