Advertisement
E-Paper

অন্নপ্রাশনে টাকা ধরল ইউভান, খেল পায়েস

শাঁখের আওয়াজ, উলুধ্বনিতে একটুও ঘাবড়ায়নি ইউভান। কান্নাকাটিও করেনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৫৬
দাদুর কোলে চেপে পায়েস খেল ইউভান।

দাদুর কোলে চেপে পায়েস খেল ইউভান।

সোমবার রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায় ঘটা করে পালন করলেন একমাত্র ছেলের অন্নপ্রাশন। আত্মীয়, বন্ধুদের ভিড়ে জমজমাট ‘রাজশ্রী’র হালি শহরের বাড়ি। সেখানেই বাসন্তী পাঞ্জাবি আর সাদা ডিজাইনার ধুতিতে সেজে দাদু দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের কোলে চেপে পায়েস খেল একরত্তি। পাশে বসে ঠাকুমা লীলা চক্রবর্তী।

শুভশ্রী ফ্যান পেজে সেই ভিডিয়ো পোস্ট হতেই নেটাগরিকেরা হুমড়ি খেয়ে পড়েছেন তার উপর। ক্লিপিং বলছে, শাঁখের আওয়াজ, উলুধ্বনিতে একটুও ঘাবড়ায়নি ইউভান। কান্নাকাটিও করেনি। বরং, পুরো অনুষ্ঠানটাই উপভোগ করেছে সে। সব কিছু দেখেছে বড় বড় চোখে। পায়েস খাওয়ানোর আগে রীতি মেনে তার সামনে কাঁসার থালায় সাজিয়ে দেওয়া হয়েছিল গীতা, টাকা আর কলম। সেই ছবিও জ্বলজ্বল করছে নেট মাধ্যমে। শেয়ার করা ছবি অনুযায়ী ইউভান ছুঁয়েছিল টাকা।

২০ ফেব্রুয়ারির রাত থেকেই হালি শহরে সস্ত্রীক রাজ চক্রবর্তী। ২১ ফেব্রুয়ারি ছিল তাঁর জন্মদিন। সেই উপলক্ষে ঘরোয়া রাতপার্টির আয়োজন করেছিলেন পরিচালক।

রাজের জন্মদিনের সকাল থেকেই সাজো সাজো রব ছিল বাড়ি ঘিরে। বাসন্তী আর গাঢ় কমলা গাঁদায় ঢেকে যায় বাড়ির প্রবেশ পথ, গোটা বাড়ি। সাদা, বাসন্তী রঙা শালু কাপড়ে মুড়ে ফেলা হয় খাওয়ার জায়গাও। ছেলের সঙ্গে পাল্লা দিয়ে সেজেছিলেন তারকা মা-বাবাও। শুভশ্রী সুন্দরী সমুদ্র সবুজ বেনারসীতে। ছেলের পাঞ্জাবির সঙ্গে রংমিলন্তি তাঁর বাসন্তী রঙা ব্লাউজ। রাজও যথারীতি নজরকাড়া পান্না সবুজ বেনিয়ান পাঞ্জাবি-চোস্তে।

Tollywood Raj Chakraborty Subhashree Ganguly Yuvaan Chakraborty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy