Advertisement
E-Paper

ইমন এবং নীলাঞ্জনদা আমার খুব কাছের, ওদের দেখে অস্বস্তির কিছু নেই: শোভন

ইমন এবং শোভন, দু’জনেই ঘনিষ্ঠ বন্ধু দুর্নিবারের। ফলত দুই প্রাক্তনই ছিলেন নিমন্ত্রিতদের তালিকায়।

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১ ১৬:১৭
বিয়ের অনুষ্ঠানে মুখোমুখি শোভন গঙ্গোপাধ্যায় এবং ইমন চক্রবর্তী।

বিয়ের অনুষ্ঠানে মুখোমুখি শোভন গঙ্গোপাধ্যায় এবং ইমন চক্রবর্তী।

বন্ধুর বিয়েতে দেখা দুই প্রাক্তনের। দু’জনের সঙ্গেই রয়েছেন তাঁদের বর্তমান সঙ্গী।

না, সিনেমা নয়। বাস্তব।

দুর্নিবার সাহা এবং মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিয়ের অনুষ্ঠানে মুখোমুখি শোভন গঙ্গোপাধ্যায় এবং ইমন চক্রবর্তী। গত ২১ ফেব্রুয়ারি নিউ টাউনের ‘স্বপ্নভোর’-এ এই মিউজিক্যাল জুটির বিয়ের আসর বসেছিল। ইমন এবং শোভন, দু’জনেই ঘনিষ্ঠ বন্ধু দুর্নিবারের। ফলত দুই প্রাক্তনই ছিলেন নিমন্ত্রিতদের তালিকায়। শোভনের সঙ্গী হয়েছিলেন প্রেমিকা স্বস্তিকা দত্ত। অন্য দিকে সদ্য বিবাহিত ইমন হাজির হয়েছিলেন স্বামী নীলাঞ্জন ঘোষের সঙ্গে।

শোভন এবং ইমনের ইনস্টাগ্রামে ভেসে উঠল দুর্নিবারের বিশেষ দিনের একাধিক মুহূর্ত। কিন্তু এক ফ্রেমে ধরা দিলেন না তাঁরা। শোভন যদিও জানিয়েছেন, গানের জগতের সকলেই অনুষ্ঠানে একসঙ্গে আনন্দ করেছেন। সুতরাং ইমনের উপস্থিতি আলাদা করে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়নি। তাঁর কথায়, “ইমনের সঙ্গে আমি ছবির কাজ করেছি। ও থাকায় তাই অস্বস্তি হওয়ার কারণ নেই। নীলাঞ্জনদা আমার খুব কাছে। ইমনও খুব কাছের। আমরা একসাথেই কাল আড্ডা দিয়েছি।”

কষা মাংস, গলদা চিংড়ি, মাখা সন্দেশ আর আড্ডায় জমজমাট ছিল দুর্নিবার-মীনাক্ষীর বিয়ের অনুষ্ঠান। অতীতের গল্প ফিকে হয়ে গেল ফাল্গুনী সন্ধ্যায়।

Tollywood Iman Chakraborty Shovan Ganguly Nilanjan Ghosh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy