Advertisement
E-Paper

৫ ঘণ্টার মধ্যেই ১০ লক্ষ লাইক, ইনস্টাগ্রামে কী পোস্ট করলেন সানি!

‘স্প্লিটসভিলা’র ১৩তম সিজনের শ্যুটিংয়ের জন্য আপাতত কেরলে দিন কাটছে সানির।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৫৮
ইনস্টাগ্রামে উত্তাপ ছড়াচ্ছেন সানি লিওন।

ইনস্টাগ্রামে উত্তাপ ছড়াচ্ছেন সানি লিওন।

সোমবার সক্কাল সক্কাল উষ্ণতার পারদ চড়ালেন সানি লিওন। হলুদ মনোকিনি, ঠোঁটে লাল লিপস্টিক, খোলা চুল আর ভেজা শরীর। ইনস্টাগ্রামে এমন লাস্যময়ী অবতারে ছবি পোস্ট করেছেন সানি।

দিন তিনেক আগেও অন্য ভাবে ধরা দিয়েছিলেন সানি। এক ঝিলের মাঝে নৌকায় বসেছিলেন অভিনেত্রী। খোলা চুল, শান্ত দু’টি চোখ, কপালে চন্দন টিপে সেই সানি একটু অচেনা। তাঁর পরনে ছিল লাল এবং সোনালি রঙের ব্লাউজ এবং একই রঙের ছোট ঝুলের কেরালার মুণ্ডু শাড়ির মতো এক ধরনের পোশাক। এই ফিউশন পোশাকের সঙ্গেই কানে পরেছেন সোনার দুল, পায়ে সোনার নুপুর, দু’হাত ভরতি লাল চুড়ি। সানির এই লুক দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। ঠিক যে ভাবে সানির চির পরিচিত ‘বোল্ড লুক’কেও ভালবেসেছেন তাঁরা। মাত্র ৪ ঘণ্টার মধ্যেই তাই লাইকের সংখ্যা ছাড়িয়েছে ৮ লক্ষের উপরে।

‘স্প্লিটসভিলা’র ১৩তম সিজনের শ্যুটিংয়ের জন্য আপাতত কেরলে দিন কাটছে সানির। দক্ষিণে পা রাখার পর থেকেই জলের প্রেমে অভিনেত্রী। অভিনেত্রীর ইনস্টাগ্রামই তার প্রমাণ।

bollywood actress Sunny Leone
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy