Advertisement
E-Paper

Srabanti-Roshan: ‘আমি শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চাই’, আদালতে গিয়ে বললেন রোশন

নিন্দুকেরা মনে করছেন, বিবাহবিচ্ছেদের পর খোরপোশের চাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন রোশন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ২০:৩০
শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিংহ।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিংহ।

সম্পর্কে ফাটল ধরেছে গত বছরেই। তবু তিক্ততা ভুলে আবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে সংসার করতে চান রোশন সিংহ। হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ বলে একটি আইনি সংস্থান রয়েছে। সোমবার সেটির মাধ্যমে আপাতত বিবাহবিচ্ছেদ রুখে দিলেন তিনি।

অভিনেত্রী স্ত্রীর সঙ্গে দাম্পত্য ভেঙে ফেলতে চাইছেন না রোশন। আদালতের দ্বারস্থ হয়েছেন নিজেদের সম্পর্কে বাঁচিয়ে তোলার তাগিদে। নিন্দুকেরা মনে করছেন, বিবাহবিচ্ছেদের পর খোরপোশের চাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন রোশন। তবে রোশন মনে করেন, শ্রাবন্তীর যেমন জীবন যাপনের জন্য রোশনের আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, তেমনই রোশনও শ্রাবন্তীর মুখাপেক্ষী নন। তিনি কেবল মাত্র অভিনেত্রীর সঙ্গে সংসার করতে চান।

এই বিষয়ে অভিনেত্রীর মতামত জানতে যোগাযোগ করলে তাঁর ফোন বেজে যায়। আনন্দবাজার ডিজিটালকে রোশন বললেন, “আমি শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চাই।” আগামী জুলাই মাসে রোশনের আবেদনের ভিত্তিতে শ্রাবন্তীকে তলব করেছে আদালত।

Celebrity Marriage Srabanti Chatterjee Roshan Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy