Advertisement
E-Paper

মেয়ের বাবা হতেই মিলল বিশেষ উপহার! ‘আরআরআর’ টিমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ রাম চরণের

বিয়ের দীর্ঘ ১১ বছর পরে পরিবারে এসেছে সুখবর। মেয়ের বাবা হয়েছেন ‘আরআরআর’ খ্যাত দক্ষিণী তারকা রাম চরণ। ২০ জুন ভোরবেলায় খবর মেলে, কন্যাসন্তানের জন্ম দিয়েছেন রাম চরণের স্ত্রী উপাসনা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ২০:০০
Image of Ram Charan.

দক্ষিণী তারকা রাম চরণ। ছবি: সংগৃহীত।

জীবনের অন্যতম সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন দক্ষিণী তারকা রাম চরণ। তাঁর অভিনীত ছবি ‘আরআরআর’ সম্মানিত হয়েছে বিশ্বমঞ্চে। এসএস রাজামৌলি পরিচালিত এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে হলিউড তারকাদের কাছ থেকেও। এমনকি, হলিউডের দিকেও ইতিমধ্যেই নাকি পা বাড়িয়ে রেখেছেন রাম চরণ। উপযুক্ত চিত্রনাট্য পেলে যে বিদেশি ছবিতে অভিনয় করতেও পিছপা হবেন না তিনি, তা-ও জানিয়েছেন অভিনেতা। পেশাগত জীবনের পাশাপাশি রাম চরণের ব্যক্তিগত জীবনেও এ বার খুশির হাওয়া। সদ্য বাবা হয়েছেন তিনি। স্ত্রী উপাসনার সঙ্গে সম্প্রতি বিয়ের ১১ বছর পূর্ণ করার পরেই তাঁদের কোলে এসেছে কন্যাসন্তান। ২০ জুন হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালের মেডিক্যাল বুলেটিন মারফত জানানো হয়, মা ও সদ্যোজাত মেয়ে দু’জনেই সুস্থ আছেন।

বাবা হওয়ার পরে একাধিক তারকার শুভেচ্ছা পেয়েছেন রাম চরণ। তবে সব থেকে বিশেষ উপহার পেলেন তাঁর প্রিয় ‘আরআরআর’-এর টিমের এক সদস্যের কাছ থেকেই। রাম চরণের কন্যাসন্তানের জন্ম উপলক্ষে একটি বিশেষ সুর বেঁধেছেন ‘নাটু নাটু’ খ্যাত গায়ক কালা ভৈরব। সমাজমাধ্যমের পাতায় কালা ভৈরবের বাঁধা সেই সুর সবার সঙ্গে ভাগ করে নিলেন রাম চরণ। বাবা হওয়ার পরে ‘আরআরআর’ তারকাকে প্রায় এক মিনিট দৈর্ঘ্যের এই সুর উপহার দিয়েছেন ‘নাটু নাটু’ গানের গায়ক।

সমাজমাধ্যমের পাতায় কালা ভৈরবের সেই সুর শেয়ার করে রাম চরণ লেখেন, ‘‘কালা ভৈরবকে ধন্যবাদ এমন একটা সুর বাঁধার জন্য। আমরা নিশ্চিত, এই সুর বিশ্ব জুড়ে সব শিশুদের মুখে হাসি ফোটাবে।’’ যদিও এখনও পর্যন্ত রাম চরণের এই পোস্টে কোনও প্রতিক্রিয়া দেননি কালা ভৈরব নিজে।

Ram Charan RRR Naatu Naatu Kaala Bhairava
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy