Advertisement
E-Paper

ইলন মাস্ককেও ব্ল্যাকমেল করে টাকা চাইতেন অ্যাম্বার হার্ড! কোন গোপন মুহূর্ত বন্দি ছিল তাঁর ক্যামেরায়?

কী নিয়ে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিকে ফাঁদে ফেলেছেন অ্যাম্বার হার্ড? সূত্রের খবর, ইলন মাস্কের এমন কোনও গোপন মুহূর্তের ভিডিয়ো অ্যাম্বারের কাছে রয়েছে, যা সামনে এলে বিপদে পড়বেন টেসলা কর্ণধার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৮
ইলন মাস্ককেও ব্ল্যাকমেল করতেন অ্যাম্বার হার্ড।

ইলন মাস্ককেও ব্ল্যাকমেল করতেন অ্যাম্বার হার্ড। —ফাইল ছবি

ইলন মাস্ক, জনি ডেপ— দুই প্রাক্তনের বিরুদ্ধেই একই কৌশল নিয়েছিলেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড, সম্প্রতি এমনই গুঞ্জনে ছেয়ে গিয়েছে পশ্চিমের বিনোদন জগৎ। জনি ডেপের মতোই টেসলার কর্ণধারকেও নাকি ‘ব্ল্যাকমেল’ করতেন অ্যাম্বার। এমনকি কয়েকটি সূত্রের দাবি, আদালতে মামলা চলাকালীন ইলনের কাছ থেকে মামলার খরচ চেয়েছেন অভিনেত্রী।

কী ভাবে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিকে ফাঁদে ফেলেছেন অ্যাম্বার? সূত্রের খবর, ইলন মাস্কের এমন কোনও গোপন মুহূর্তের ভিডিয়ো অ্যাম্বারের কাছে রয়েছে, যা প্রকাশ্যে এলে বিপদে পড়বেন টেসলা কর্ণধার। সেই ‘অস্ত্র’ই নাকি তিনি কাজে লাগিয়েছেন ব্ল্যাকমেলের জন্য।

তবে এই প্রথম নয়, অ্যাম্বারের ব্ল্যাকমেলের নজির আগেও প্রকাশ্যে এসেছে। প্রাক্তন স্বামী জনি ডেপের সঙ্গে সম্পর্কে থাকাকালীন তিনি অভিনেতার নেশাগ্রস্ত অবস্থার ছবি ও ভিডিয়ো তুলতেন বলে অভিযোগ। সেই ভিডিয়োগুলিই মানহানির মামলা চলাকালীন আদালতে ‘প্রমাণ’ হিসাবে দেখিয়েছিলেন অ্যাম্বার। সূত্রের খবর, প্রায় একই পদ্ধতিতে তিনি ব্ল্যাকমেল করেছেন ইলন মাস্ককেও।

জনি ডেপ, অ্যাম্বার হার্ডের ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিক অতীতে হলিউডে বিস্তর কাটাছেঁড়া হয়েছে। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে করা মানহানির মামলায় হেরে গিয়েছেন অ্যাম্বার। সেই সঙ্গে চর্চার কেন্দ্রে উঠে এসেছে ইলন মাস্কের সঙ্গে তাঁর সম্পর্ক। এক প্রতিবেদন অনুসারে, অ্যাম্বার এর আগে ‘অ্যাকোয়াম্যান’-এর পরিচালক জেমসের সঙ্গে শারীরিক সম্পর্কে ছিলেন। লোকে এ-ও বলাবলি করছে, নায়ক এবং প্রযোজকদের অঙ্কশায়িনী হয়েই হলিউডে পথ করেছেন অভিনেত্রী।

হলিউড সূত্রে খবর, অ্যাম্বারকে যাঁরা চেনেন, তাঁরা সকলেই জানেন তিনি সঙ্গীদের সঙ্গে কী করতেন। ইলন বা জনি ডেপকে যে তিনি গোপনে ফাঁদে ফেলার ছক কষছেন তা-ও কারও অজানা ছিল না। ইচ্ছে করেই কিছু দুর্বল মুহূর্ত অ্যাম্বার তৈরি করতেন বলে অভিযোগ। আর সেই ফাঁদেই বার বার পা ফেলেছেন তাঁর প্রাক্তনরা।

Amber Heard Elon Musk Johnny Depp
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy