Advertisement
E-Paper

নীলের ভালবাসার মানুষের প্রেমে পড়লেন ঋতব্রত?

‘কেউ বন্ধুর মধ্যে ভালবাসা খোঁজে, আবার কেউ ভালবাসার মধ্যে বন্ধুত্ব’।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ২৩:৫৯
নীল ও ঋতব্রত

নীল ও ঋতব্রত

একই মানুষের প্রেমে নীল ও ঋতব্রত। কিন্তু ‘একা মন’-কে কী ভাবে বোঝাবেন তাঁরা? ‘কেউ বন্ধুর মধ্যে ভালবাসা খোঁজে, আবার কেউ ভালবাসার মধ্যে বন্ধুত্ব’। এক জনের অনুপস্থিতি আর এক জনের উপস্থিতিকে যেন বাড়িয়ে তোলে। এমনই গল্প বললেন পরিচালক সৌম্যজিৎ আদক।

ঋতব্রত মুখোপাধ্যায়, নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা অভিনীত নতুন গানের ভিডিয়োয় ত্রিকোণ প্রেমের গল্প শোনা গেল। কলকাতা ও তাঁকে কেন্দ্র করে গড়ে ওঠা জায়গাগুলোর মধ্যে খুব চেনা হাওড়া ব্রিজ বা উত্তরের অলিগলি— প্রেমের রঙে ও সুরে নতুন লেগেছে। শ্যুটিং হয়েছে শহর জুড়ে।

সঙ্গীত আয়োজক কৃষ্ণেন্দু রাজ আচার্যের এই গানটি গেয়েছেন অমৃতা সিংহ। কেআরএ মিউজিক প্রোডাকশন প্রযোজিত এই গানে অভিনয় করেছেন ছোট ও বড় পর্দার পরিচিত শিল্পীরা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy