Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

‘কিডনি আর লিভার খারাপ করবি!’ একেই মৃত্যুর ভয়, তার মধ্যে ‘ভ্রাতৃবিয়োগ’, কোন আশঙ্কায় সলমন খান?

প্রিয়জনকে হারিয়ে ফেললেন সলমন। অভিনেতা জানান, তিনি কাঁদবেন না। কিন্তু, হঠাৎ কিডনি আর লিভারের উল্লেখ করলেন কেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৫:২৫
শোকেকাতর সলমন।

শোকেকাতর সলমন। ছবি: সংগৃহীত।

২০২৪ সালের ১৪ এপ্রিল। ভোর ৫টা নাগাদ বাইকে আসা দুই ব্যক্তি সলমন খানের বান্দ্রার বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালায়। তার বিচারপ্রক্রিয়া চলছে। যদিও এর মাঝে একাধিক বার সলমনকে হুমকি দেওয়া হয়েছে। এসবের মাঝে প্রিয় বন্ধুকে হারালেন সলমন। অভিনেতা জানান, তিনি কাঁদবেন না। কিন্তু, তিনি নাকি নিজের লিভার ও কিডনির কথা ভেবে চিন্তিত। কেন?

সুশীল কুমারের সঙ্গে দীর্ঘ ৪২ বছরের বন্ধুত্ব সলমনের। সেই বন্ধুকে হারালেন তিনি। তবে বন্ধুকে বিদায় জানাতে নারাজ তিনি। বন্ধুর নামের পাশে প্রয়াত লিখবেন না বলেই জানিয়েছেন। পাশাপাশি আবেগতাড়িত সলমন বলেন, ‘‘৪২ বছর ধরে এই মানুষটার সঙ্গে দাদা-ভাইয়ের সম্পর্ক। আমার দেখা অন্যতম দয়ালু, সংবেদনশীল মানুষ। অর্থনৈতিক কষ্ট বা শারীরিক কষ্ট— কোনও কিছুরই পরোয়া করতেন না। পাঁচ মিনিট আগেও মৃত্যুর সঙ্গে চ্যাম্পিয়নের মতো লড়াই করেছে। একদিন সকলকেই যেতে হবে। কিন্তু, বর্তমানটাকে বাঁচা উচিত। এ বার নিশ্চিন্তে নিজের সিগারেট ও হুইস্কি খাও।”

বন্ধু সুশীলকে হারিয়ে শোকগ্রস্থ সলমন।

বন্ধু সুশীলকে হারিয়ে শোকগ্রস্থ সলমন। ছবি:সংগৃহীত।

এর পরে নিজের একটি ছবি ভাগ করে নিয়ে দীর্ঘ পোস্ট করেন সলমন। প্রিয় বন্ধুর প্রয়াণের পরে সলমনের আফসোস, “আমার তো সব ঠিকই চলছিল। তুই আমার লিভার ও কিডনিটা খারাপ করছিলি বেশ।’’ কঠিন সময় হোক বা হালকা মেজাজে মজা করার সময়ে, সর্বদা সলমনের সঙ্গী ছিলেন সুশীল, পরিষ্কার তাঁর পোস্টে। দীর্ঘ বার্তায় কখনও তিনি হতাশ, কখনও ছদ্মরাগে বলছেন, “এ বার উঠে প়ড়ো”। কিন্তু সবশেষে তাঁর উপলব্ধি, কেউ যেতে চাইলে, তাঁকে আটকাতে নেই।

Salman Khan Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy