Advertisement
E-Paper

ক্যাটরিনা আর সলমন ‘এক কামরে মেঁ বন্ধ্‌ হো’! কোথায়? তা-ও জানালেন অভিনেতা

জনপ্রিয় অভিনেত্রী ও সঞ্চালক সিমি গারেওয়ালকে জানালেন নিজের মনে কথা। জানালেন ঘরবন্দি হতে চান বন্ধু ক্যাটরিনার সঙ্গে। কিন্তু কোথায়? শুনলে বিস্মিত হবেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩ ২২:০২
ক্যাটরিনার সঙ্গে ঘরবন্দি হওয়ার ইচ্ছে প্রকাশ সলমনের, স্থান জানালেন অভিনেতা নিজেই।

ক্যাটরিনার সঙ্গে ঘরবন্দি হওয়ার ইচ্ছে প্রকাশ সলমনের, স্থান জানালেন অভিনেতা নিজেই। ছবি: সংগৃহীত

প্রেম ভেঙেছে বহু দিন। ভিকি কৌশলের সঙ্গে সংসার পেতেছেন ক্যাটরিনা। যদিও সলমন এখনও কুমারই রয়ে গিয়েছেন। এক থেকে দুই হওয়ার বিশেষ ইচ্ছে সলমন প্রকাশও করেননি। তবে ক্যাটরিনাকে নিয়ে নিজের মনের ইচ্ছে প্রকাশ করলেন অভিনেতা। জনপ্রিয় অভিনেত্রী ও সঞ্চালক সিমি গারেওয়ালকে জানালেন নিজের মনে কথা। জানালেন, ঘরবন্দি হতে চান বন্ধু ক্যাটরিনার সঙ্গে। তবে শুধু একা ক্যাটরিনা নন, সঙ্গী হিসেবে নেবেন সঞ্জয় দত্ত ও শাহরুখ খানকে।

দীর্ঘ ১৬ বছর ধরে বিগ বস শো-এর সঞ্চালক সলমন খান। সব সময় প্রশ্ন করার দায়িত্ব থাকে তাঁর কাঁধে। তবে এ বার তাঁকে প্রশ্ন করছেন টিভির জনপ্রিয় সঞ্চালিকা বর্ষীয়সী অভিনেত্রী সিমি গারেওয়াল। সলমনের প্রশংসায় পঞ্চমুখ সিমি জানতে চাইলেন তিনি বিগ বসের ঘরে গৃহবন্দি হলে কোন ৩ বন্ধুকে সঙ্গে নিয়ে যাবেন? সিমির প্রশ্নের উত্তরে তিনি সলমন বলেন,‘‘ বিগ বসের ঘরে আমি সঞ্জয় দত্ত, শাহরুখ খান ও ক্যাটরিনা কইফের সঙ্গে থাকতে পারি।’’ অভিনেতার ৩ পছন্দের নামের মধ্যে ক্যাটরিনার উল্লেখ শুনে পাল্টা সিমি বলেন ‘‘আমি অবাক হলাম।’’

২০০৫-এ ‘ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া’ ছবিতে বলিউডে পা রাখেন ক্যাটরিনা। তার পর সাফল্য নয়, পর পর ছবি ব্যর্থ হয়েছে তাঁর। তা সত্ত্বেও কাজের অভাব ঘটেনি ক্যাটরিনার। সৌজন্যে বলিউডের ‘সুলতান’। দীর্ঘ দিন সলমনের সঙ্গে প্রেমের সম্পর্কেও ছিলেন অভিনেত্রী। সম্পর্কে চাপানউতর এসেছে। তবু ক্যাটের দিক থেকে বন্ধুত্বের হাত কখনও সরিয়ে নেননি সলমন। প্রসঙ্গত, ২০২৩-এ মুক্তি পেতে চলেছে সলমন–ক্যাটরিনা অভিনীত ছবি ‘টাইগার ৩’।

Salman Khan katrin kaif Bollywood Bigg Boss 16
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy