Advertisement
E-Paper

সলমনের টানে উত্তরপ্রদেশ থেকে সোজা মুম্বই! অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে যাচ্ছেন ‘ভাইজান’?

সলমন খানের টানে উত্তরপ্রদেশ থেকে সোজা মুম্বই! অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে ভাইজান?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৩:৪৫
সলমন খান, অখিলেশ যাদব এক ফ্রেমে।

সলমন খান, অখিলেশ যাদব এক ফ্রেমে। ছবি: ইনস্টাগ্রাম।

সলমন খানের সঙ্গে দেখা করতে মুম্বই এলেন অখিলেশ যাদব! অভিনেতারা হামেশাই নেতা-মন্ত্রীদের সঙ্গে দেখা করতে যান। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা, অভিনেতার সঙ্গে দেখা করতে এসেছেন! এই ছবি কিন্তু কমই দেখা যায়। স্বাভাবিক ভাবেই সরগরম বলিউড।

অখিলেশের মুম্বই আগমনের খবর এখনও সবিস্তার জানা যায়নি। ফলে, প্রত্যেকে নিজের নিজের মতো করে ঘটনাটির ব্যাখ্যা করছেন। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, রাজনীতিতে আসতে পারেন সলমন খান। এ বার কি সেই সম্ভাবনা বাস্তব হতে চলেছে? এমন জল্পনা সিংহভাগের মনে। যাঁদের নিয়ে এত আলোচনা, তাঁরা যদিও মুখে কুলুপ এঁটেছেন। তবে এটা শোনা গিয়েছে, অলিখেশ এসে সলমনের বাবা সেলিম খানের স্বাস্থ্যের খবর নিয়েছেন। প্রসঙ্গত, বর্ষীয়ান চিত্রনাট্যকার মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন।

তবে সলমন অনুরাগীরা কিন্তু ফ্রেমে সলমন-অখিলেশকে দেখে বেজায় খুশি। তাঁরা সমাজমাধ্যমে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, “ভাইয়া আর ভাইজান একসঙ্গে!” কারও বার্তা, “যদি দুই শক্তি হাত মেলায় বা একত্রিত হয়, তখন ইতিহাস তৈরি হয়।” কেউ সরাসরি দাবি তুলেছেন, “‘ভাইয়া’ সলমনকে টিকিট দিয়ে দিন। উত্তরপ্রদেশের নির্বাচনে জিতে যাবেন। এই নিয়ে কারও কোনও দ্বিমত নেই।”

Akhilesh Yadav Salman Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy