Advertisement
E-Paper

‘পুষ্পা ২’ ছবিতে থাকবেন না সামান্থা, কত কোটি টাকার প্রস্তাব ফেরালেন অভিনেত্রী?

পুষ্পা-র মতো ‘পুষ্পা ২’ ছবিতে একটি আইটেম ডান্সের প্রস্তাব দেওয়া হয় অভিনেত্রীকে, দেওয়া হয় বিরাট অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব তবু রাজি নন সামান্থা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৯
samantha ruth prabhu refuse pushpa 2 another song offer this whopping amount

‘পুষ্পা ২’ ছবিতে একটি আইটেম ডান্সের প্রস্তাব দেওয়া হয় অভিনেত্রীকে। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেননি সামান্থা। — ফাইল চিত্র।

‘পুষ্পা: দ্য রাইজ়’-এর সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’-এর জন্য উদ্‌গ্রীব হয়ে আছেন দর্শক। ‘পুষ্পা’ ছবিতে ‘ও আন্তাভা’ গানের ছন্দে বুঁদ ছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী। বলা ভাল এই ছবিতে ‘ও আন্তাভা’ আইটেম গানের দৌলতেই সর্বভারতীয় তারকা হয়ে ওঠেন সামান্থা রুথ প্রভু। ২০২১ সালের ডিসেম্বরে ‘পুষ্পা: দ্য রাইজ়’-এর মুক্তির পর দর্শকের উন্মাদনা দেখে দ্বিতীয় পর্ব নির্মাণের কথা ভেবেছিলেন প্রযোজক গোষ্ঠী। সুকুমার পরিচালিত এই ছবিতেও পুষ্পা রাজের ভূমিকায় অর্জুন। পুলিশের নাকের ডগা দিয়ে জঙ্গলের রক্তচন্দন কাঠ পাচার করে চলেছিল যে দস্যু, এ বারও সেই চরিত্রেই অভিনেতা। তাঁর প্রেমিকা শ্রীবল্লির চরিত্রে আবারও দেখা যাবে রশ্মিকা মন্দানাকে। শুধু এ বার থাকছেন না সামান্থা।

দিন কয়েক আগেই শোনা যায়, ‘পুষ্পা’-র মতো ‘পুষ্পা ২’ ছবিতে একটি আইটেম ডান্সের প্রস্তাব দেওয়া হয় অভিনেত্রীকে। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেননি সামান্থা। হাল ছাড়েননি পরিচালক সুকুমার। ফের অন্য একটি গানের প্রস্তাব নিয়ে যান অভিনেত্রীর কাছে। তাতেও রাজি নন অভিনেত্রী। তিন মিনিটের একটি আইটেম ডান্সের প্রস্তাব নিয়ে যাওয়া হয়। যার জন্য প্রায় ৫ কোটি টাকা পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়। তবে ফিরিয়ে দিয়েছেন সামান্থা। সূত্রের খবর, কেরিয়ারের এই পর্যায়ে এসে কোনও আইটেম নম্বর করতে রাজি নন অভিনেত্রী। শোনা যাচ্ছে এই মুহূর্তে সামান্থার জায়গায় পরিচালক নোরা ফতেহিকে প্রস্তাব দেওয়ার কথা চিন্তাভাবনা করছেন। তবে গোটাটাই প্রাথিমক স্তরে রয়েছে।

Samantha Ruth Prabhu South Indian Actress Pushpa 2 : The Rule
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy