Advertisement
E-Paper

আলিয়ার প্রেমিকের চরিত্রে শাহরুখ! ছবিতে সলমনের জায়গায় কী ভেবে বাদশাকে বেছে নিচ্ছেন পরিচালক?

ভন্সালী ও সলমনের মধ্যে সৃজনশীল মতবিরোধে বন্ধ হয়ে যায় ছবির কাজ। তবে ফের সেই ছবি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন পরিচালক। তবে সলমন নয়। সেই জায়গায় শাহরুখ খানের কথা ভাবছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৯:৩৭
সলমন নয়, আলিয়ার নায়ক শাহরুখ খান!

সলমন নয়, আলিয়ার নায়ক শাহরুখ খান! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বহু দিন ধরেই আলোচনায় সঞ্জয় লীলা ভন্সালীর ছবি ‘ইনশাআল্লাহ’। এই ছবি নিয়ে নাকি পরিচালকের বিশেষ পরিকল্পনা রয়েছে, এমনও শোনা যায়। এই ছবিতে প্রথম থেকেই আলিয়া ভট্ট ও সলমন খানকে প্রধান চরিত্রে দেখা যাবে বলে শোনা যাচ্ছিল। কিন্তু বাদ সাধে ভন্সালী ও সলমনের মধ্যে সৃজনশীল মতবিরোধ। বন্ধ হয়ে যায় ছবির কাজ। তবে ফের সেই ছবি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন পরিচালক। তবে সলমন নয়। সেই জায়গায় শাহরুখ খানের কথা ভাবছেন তিনি।

ভন্সালী নাকি আলিয়ার বিপরীতে শাহরুখ খানকে নেওয়ার কথা ভাবছেন, বলিপাড়ার অন্দরে কান পাতলে এমনই শোনা যাচ্ছে। এ-ও শোনা যাচ্ছে, এই ছবির জন্য শাহরুখকেই ভন্সালীর প্রথম পছন্দ ছিল। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। শাহরুখ বা ভন্সালী, কেউই এই খবর নিয়ে কিছু বলেননি।

আগেই প্রকাশ্যে এসেছিল, সৃজনশীল মতভেদের কারণেই সলমন এই ছবি থেকে থেকে সরে দাঁড়ান। প্রোডাকশন ডিজ়াইনার তথা অন্দরসজ্জা শিল্পী রুপিন সূচক এক সাক্ষাৎকারে বলেছিলেন, “ভাগ্য ভাল বা খারাপ যে, ছবির কাজটা শুরু হয়নি। কারণ এর মধ্যেই একটা বড় সমস্যা হয় এবং সলমন সেট ছেড়ে চলে যান।”

Advertisement

তিনি আরও বলেন, “সলমন আর ভন্সালী একসঙ্গে কাজ করতে চাননি। আমি ভন্সালীর সঙ্গে এক বছর ধরে সেটের পরিকল্পনা করেছি। আমরা প্রায় তিন মাস আমেরিকায় লোকেশন খুঁজেছি।” এই ছবির নায়ক হিসাবে হৃতিক রোশনের নামও শোনা গিয়েছিল, কিন্তু শেষপর্যন্ত কিছুই এগোয়নি।

জানা যাচ্ছে ‘ইনশাআল্লাহ’ একটি পরিণত প্রেমের গল্প, যেখানে এক তরুণী একজন বয়স্ক পুরুষের প্রেমে পড়ে। ২০২৪ সালেও শোনা গিয়েছিল, এই ছবিতে শাহরুখ খান কাজ করতে পারেন। বলিউডের এক সূত্রের মতে, শাহরুখ ও ভন্সালী একাধিক বার দেখা করেছেন এই ছবির জন্য। সম্ভবত তিনি ছবিটিতে সম্মতি দেবেন। শাহরুখ আগ্রহ দেখিয়েছেন বলেও জানা যাচ্ছে।

Sanjay Leela Bhansali Shah Rukh Khan Alia Bhatt Salman Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy