Advertisement
E-Paper

‘পাঠান’ নাকি ভিডিয়ো গেম, কোনও গল্প নেই! শাহরুখকে তীব্র আক্রমণ পাকিস্তানি অভিনেতার

পাকিস্তানি অভিনেতার নিশানায় শাহরুখ খানের ‘পাঠান’। প্রকাশ্যে তুলোধনা বাদশার ছবিকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৩ ১১:০৯
Picture of shah rukh khan

শাহরুখের ‘পাঠান’-কে তীব্র কটাক্ষ পাকিস্তানি অভিনেতার। ছবি: সংগৃহীত।

৪ বছর আগে শাহরুখের কেরিয়ারে যেন ফ্লপের হিড়িক পড়ে গিয়েছিল। সেই সব হিসাব চুকিয়ে দিয়েছে ‘পাঠান’। ‘পাঠান’ ছবি নিয়ে শুরু থেকেই সিনেপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছিল। ছবি মুক্তির পর সেই উদ্দীপনা ক্রমশ বেড়েছে, তার প্রমাণ মিলেছে বক্স অফিসের রিপোর্টে। ‘পাঠান’ প্রথম হিন্দি ছবি সব থেকে কম সময়ের মধ্যে ১০০০ কোটির গণ্ডি পার করেছে। টানা ৫০ দিন রমরমিয়ে চলেছে এই ছবি। এ বার সেই ছবিকে তুলোধনা করলেন ভারতের প্রতিবেশী দেশের অভিনেতা ইয়াসির হুসেন।

পাকিস্তানি এই অভিনেতা-সঞ্চালক ইয়াসিরের দাবি, ‘‘যদি আপনি মিশন ইম্পসিবল ১ দেখে থাকেন, তা হলেই বুঝবেন, শাহরুখ খানের ছবি ‘পাঠান’, একটি ভিডিয়ো গেম ছাড়া আর কিছুই নয়। যার মধ্যে কোনও গল্প নেই।’’ পাকিস্তানি অভিনেতার এই মন্তব্য কেউ চটেছেন তাঁর উপর। কেউ কেউ আবার সমর্থনও করেছেন তাঁকে।

যদিও ‘পাঠান’-এর ছবির সাফল্য উদ্‌যাপন করতে একটি ১০ কোটি মূল্যের রোলস রয়েস কেনেন শাহরুখ। ভারতে যে সব মডেলের গাড়ি বিক্রি করে, তার মধ্যে শাহরুখের গাড়িটির দাম সব থেকে বেশি। ডেলিভারি নেওয়ার আগে গাড়িটি শাহরুখ নিজেও নাকি এক বার চালিয়ে দেখেছেন। ইতিমধ্যেই মন্নতে এসে পৌঁছেছে এই গাড়ি।

Pathaan Shah Rukh Khan Pakistani actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy