Advertisement
E-Paper

Aryan Khan: ছেলে আরিয়ানের জন্য সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেবেন শাহরুখ খান

প্রতি বছর গণেশ চতুর্থীর সময় নিজের বাড়িতে বড় করে পুজো করেন শাহরুখ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ১০:৪৪
ছেলের জন্য পুজো দেবেন শাহরুখ

ছেলের জন্য পুজো দেবেন শাহরুখ

২৮ দিন পর বাড়ি ফিরেছেন আরিয়ান খান। ‘মন্নত’-এর বাইরে ভক্তদের সমাগম হয় শনিবার। ঢাক, ঢোল পেটানো, বাজি ফাটানো থেকে শুরু করে হনুমান চালিসা পাঠ— সব রকম ভাবে স্বাগত জানানো হয়েছে শাহরুখ এবং গৌরী খানের বড় ছেলেকে। পরিবারের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে নানা রকম তথ্য পাওয়া যাচ্ছে ‘মন্নত’-এর ভিতর থেকে।

সম্প্রতি পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, শাহরুখ নাকি তাঁর ছেলের জন্য মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতি বছর গণেশ চতুর্থীর সময় নিজের বাড়িতে বড় করে পুজো করেন শাহরুখ। বসানো হয় গণেশের মূর্তি। প্রতি বারের মতো এ বারও টুইটার, ইনস্টাগ্রামে গণেশের ছবি দিয়ে সকলের মঙ্গল কামনা করেছিলেন বলি তারকা।

ইতিমধ্যে আরিয়ানের জন্য মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন তারকা-দম্পতি। ছেলের জন্য গৌরী ডায়েটের তালিকাও তৈরি করেছেন। ছেলের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য বেশ কিছু রক্ত পরীক্ষাও করানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি সূত্রের।

Aryan Khan Shah Rukh Khan gauri khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy