Advertisement
E-Paper

পর্দায় আসছে প্যারালিম্পিক হাই জাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলুর ‘বায়োপিক’

সিনেমার নাম ‘৩’। সিনেমাটি হিট না করলেও গান কিন্তু কলার টিউন হয়ে থেকেছে অনেকের। ‘৩’-এর পরিচালক ছিলেন সুপারস্টার র়জনীর মেয়ে ঐশ্বর্যা রজনীকান্ত ধনুশ। সেই ৩-এর পর ‘ভাই রাজা ভাই’ পরিচালনা করেছিলেন ঐশ্বর্যা। ২০১৫ সালে মুক্তি পায় ‘ভাই রাজা ভাই’।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৭ ১১:৫০

‘কোলাবরি ডি’ গানটি মনে আছে?

সিনেমার নাম ‘৩’। সিনেমাটি হিট না করলেও গান কিন্তু কলার টিউন হয়ে থেকেছে অনেকের। ‘৩’-এর পরিচালক ছিলেন সুপারস্টার র়জনীর মেয়ে ঐশ্বর্যা রজনীকান্ত ধনুশ। সেই ৩-এর পর ‘ভাই রাজা ভাই’ পরিচালনা করেছিলেন ঐশ্বর্যা। ২০১৫ সালে মুক্তি পায় ‘ভাই রাজা ভাই’। তার পর ২ বছর কেটে গিয়েছে।

২০১৭-য় মুক্তি পাবে ঐশ্বর্যার তৃতীয় সিনেমা ‘মারিয়াপ্পান’। ‘মারিয়াপ্পান’ একটি বায়োপিক। ভারতীয় প্যারালিম্পিক হাই জাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলুর জীবন কাহিনি। নাম ভূমিকায় তাঁর স্বামী ধনুশ।

মারিয়াপ্পান থাঙ্গাভেলু প্রথম ভারতীয় যিনি, ২০১৬-র সামার প্যারালিম্পিকে সোনা জেতেন। রিও দে জেনেইরো-র প্যরালিম্পিকে ৬ ফুট ২ ইঞ্চির হাই জাম্প দিয়ে সাড়া বিশ্বের নজর কেড়েছিলেন ২১ বছর বয়সী মারিয়াপ্পান। প্রমাণ করেছিলেন সবই সম্ভব এ দুনিয়ায়, শারীরিক প্রতিবন্ধকতা পেরিয়ে কুড়িয়েছিলেন কুর্নিশ।

আরও পড়ুন, আরবাজের থেকে এত টাকা খোরপোশ চেয়েছেন মালাইকা!

এই সিনেমারই ফার্স্ট লুক মুক্তি পেল টুইটারে। আর সেই পোস্টটি করলেন কিঙ্গ খান। এবং ঐশ্বর্যা রজনীকান্তের ‘মারিয়াপ্পান-এর জন্য শুভ কামনাও জানালেন। ইংরেজি ও তামিল এই দুই ভাষাতেই মুক্তি পাবে ‘মারিয়াপ্পান’।

পোস্টারে সিনেমাটির নামের নীচে ট্যাগলাইনটি চোখে পড়ার মতো, ‘গোটা দুনিয়ার মনে হতে পারে আপনি পারবেন না, আপনি কী মনে করেন সেটিই গুরুত্বপূর্ণ।’

Shah Rukh Khan Aishwarya Rajinikanth Dhanush Mariyappa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy