Advertisement
E-Paper

বিজেপি নেতার অনুষ্ঠানে শাহরুখ খান! পদ্মশিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে বলিউডের বাদশার?

‘ধুরন্ধর’ সফল হওয়ার পরে বহু তারকাই প্রতিক্রিয়া দিলেও এই ছবি নিয়ে এখনও পর্যন্ত কিছু বলতে শোনা যায়নি শাহরুখকে। কিন্তু এই দিন অনুষ্ঠানে রণবীরদের সঙ্গেই তাঁকে দেখা যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৮:২৪
বিজেপি নেতার অনুষ্ঠানে শাহরুখ!

বিজেপি নেতার অনুষ্ঠানে শাহরুখ! ছবি: সংগৃহীত।

আজকাল সরাসরি কোনও রাজনৈতিক অভিমত প্রকাশ করেন না শাহরুখ খান। ২০২৩ সালে ‘জওয়ান’ ছবিতে তাঁর রাজনৈতিক মোনোলগ বিশেষ সাড়া ফেলেছিল। সেই ছবিতে কৃষকদের সমস্যার কথাও উঠে এসেছিল। কিন্তু এর বাইরে তিনি রাজনীতি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন বরাবর। তবে সম্প্রতি এক বিজেপি নেতার নিমন্ত্রণে সাড়া দিলেন শাহরুখ।

বিজেপি নেতা মোহিত কামবোজের কন্যা মিশকা কামবোজের জন্মদিনের অনুষ্ঠানে বলিউডের বহু তারকাই উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যেই ছিলেন বলিউডের কিং খানও। শাহরুখ ছাড়াও দেখা গিয়েছে রণবীর সিংহ, সঞ্জয় দত্ত, প্রীতি জ়িন্টা, শিল্পা শেট্টীকে। সঞ্জয়-পত্নী মান্যতা দত্ত ওই জন্মদিনের অনুষ্ঠান থেকে একটি ছবি ভাগ করে নিয়েছিলেন। সেই ছবিতেই দেখা যায় বলিউ়ডের তারকাদের। শনিবার রাতের এই ছবি ভাগ করে নিয়ে মান্যতা লেখেন, “এই রাত কি এর চেয়ে স্মরণীয় হতে পারে?”

এই জন্মদিনের অনুষ্ঠান থেকে আরও একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেখানে রণবীর ও সঞ্জয়কে ‘ধুরন্ধর ২’-এর গান গাইতে দেখা যায়। ‘ধুরন্ধর’ সফল হওয়ার পরে বহু তারকাই প্রতিক্রিয়া দিলেও চুপ ছিলেন শাহরুখ। কিন্তু এই দিন অনুষ্ঠানে রণবীরদের সঙ্গেই তাঁকে দেখা যায়। কিং খানের উপস্থিতি অনেকেই বেশ তাৎপর্যপূর্ণ বলেও মনে করছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, তিনি কি গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ হচ্ছেন?

উল্লেখ্য, ২০২৩-এ পর পর তিনটি ছবি মুক্তি পেয়েছিল শাহরুখের— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ ডাংকি’। তার পর থেকে তিনি ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘কিং’ নিয়ে। এই ছবিতে প্রথম বার বড়পর্দায় দেখা যাবে কন্যা সুহানা খানকেও। এ ছাড়াও রয়েছেন রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, জয়দীপ অহলওয়াত, জ্যাকি শ্রফ, রাঘব জুয়াল প্রমুখ।

Shah Rukh Khan BJP Ranveer Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy