অনেক তারকাসন্তানকে বলিউডে নিয়ে এসেছেন তিনি। এর জেরে বার বার কটাক্ষের মুখেও পড়তে হয়েছে কর্ণ জোহরকে। ‘নেপোটিজ়ম’-এর ধ্বজাধারীর তকমাও পেয়েছেন তিনি। অনন্যা পাণ্ডের সফরও শুরু হয়েছিল তাঁর প্রযোজিত ছবি থেকেই। এ বার সেই অনন্যাকেই ‘আপত্তিকর’ ভাবে স্পর্শ করলেন কর্ণ? নেটাগরিকের একাংশ নাকি সেই স্পর্শ দেখে বিরক্ত।
ওটিটি-তে সা়ড়া ফেলেছিল অনন্যার ওয়েব সিরিজ় ‘কল মি বে’। সেই সিরিজ়ের দ্বিতীয় সিজ়নের ঘোষণা হয়েছে সম্প্রতি। আনুষ্ঠানিক ঘোষণার সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণও। মঞ্চে সেই দিনই অনন্যাকে তাঁর স্পর্শ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, অনন্যার পাশে দাঁড়িয়ে আছেন কর্ণ। হাসতে হাসতেই অনন্যার নিতম্বে আলতো করে হাতের টোকা দেন তিনি। হয়তো কিছুটা চমকে গিয়ে পিছন ফিরে হাসিমুখে কর্ণের দিকে তাকান অনন্যা। এই দৃশ্য দেখেই নিন্দকেরা কর্ণকে ‘বিকৃত আচরণের’ মানুষ বলেও কটাক্ষ করেছেন। কারও দাবি, খোলা মঞ্চে তিনি অনন্যাকে অস্বস্তিতে ফেলেছেন। তবে অনেকের আবার বক্তব্য, অনন্যাকে তাঁর কন্যাসম। ছোট থেকে দেখছেন। স্নেহের বশেই এমন করেছেন পরিচালক তথা প্রযোজক।অনন
অনন্যাকে কি অস্বস্তিতে ফেলেন কর্ণ?
ভি়ডিয়োটি ভাইরাল হতেই নানা মতামত ছড়িয়ে পড়েছে। তবে এখনও পর্যন্ত অনন্যা বা কর্ণ এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।
উল্লেখ্য, অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োয় মুক্তি পাবে ‘কল মি বে’-র দ্বিতীয় সিজ়ন। অনন্যাকে বেলা বে চৌধরী চরিত্রেই দেখা যাবে। এই সিজ়নে রয়েছেন শ্রুতি হাসনও। তিনি অনন্যার দিদির চরিত্রে অভিনয় করছেন। কিছু দিন আগে কর্ণেরই প্রযোজনা সংস্থার ছবি ‘তু মেরী ম্যাঁয় তেরা ম্যাঁয় তেরা তু মেরী’ ছবিতে দেখা গিয়েছিল। কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এই ছবি বক্সঅফিসে অসফল হয়।