Advertisement
E-Paper

‘মা হওয়ার ক্ষমতা না থাকলে, চুপ করে থাকুন’! পত্রলেখার ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষ, কড়া জবাব উর্ফীর

রাজকুমার রাওয়ের স্ত্রী তথা অভিনেত্রী পত্রলেখাকে নিয়ে সমালোচনার অন্ত নেই। এ বার তাঁর পাশে দাঁড়িয়ে চাঁচাছোলা উত্তর দিলেন নেটপ্রভাবী উর্ফী জাভেদ। পাশে পেলেন আর কাদের?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৯:৪৮
(বাঁ দিকে) পত্রলেখা, (ডান ডিকে) উর্ফী জাভেদ।

(বাঁ দিকে) পত্রলেখা, (ডান ডিকে) উর্ফী জাভেদ। ছবি: সংগৃহীত।

নায়িকা মানেই তাঁর মাথার চুল থেকে পায়ের নখ, সব হতে হবে নিখুঁত। চেহারা হবে ছিপছিপে। এমনই মনে করেন দর্শকের একাংশ। না হলে যে রক্ষে নেই। সেই কারণেই কোনও অভিনেত্রীর চেহারায় সামান্য বদল ঘটলেই নানা ধরনের মন্তব্যের সম্মুখীন হতে হয় তাঁদের। পত্রলেখার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। সন্তান জন্ম দেওয়ার পরে ভারী হয়েছে শরীর। প্রকাশ্যে আসতেই কটাক্ষের শিকার। এ বার তাঁর হয়ে চাঁচাছোলা উত্তর দিলেন নেটপ্রভাবী উর্ফী জাভেদ।

গত নভেম্বরে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। তার পরে সে ভাবে প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। অনেক দিন পরে পত্রলেখাকে বাইরে দেখেই অবাক অনেকে। বিশেষত অভিনেত্রীর চেহারার পরিবর্তন যেন একেবারেই মেনে নিতে পারছে না দর্শকের একাংশ। তাই পত্রলেখার চেহারা নিয়ে নানা ধরনের মন্তব্য উড়ে এসেছে। ইতিমধ্যেই ট্রোলারদের জবাব দিয়েছেন অভিনেত্রী। এ বার তাঁর চেহারা নিয়ে কটাক্ষের জবাব দিলেন উর্ফী। তিনি বলেন, ‘‘আপনাদের মাথার ঠিক আছে তো? কোনও মহিলার মা হওয়ার পরে ওজন বৃদ্ধি পাওয়া মানে তিনি সুস্থ আছেন। তাই সন্তানের জন্ম দেওয়ার পরে কোনও মায়ের চেহারা নিয়ে, তাঁকে লজ্জিত বোধ করানোর অভ্যাস ছাড়ুন। একটা মানুষের জীবনে দায়িত্ব বেড়েছে। এর মধ্যে আপনারা চুলচেরা বিশ্লেষণ করবেন? যাঁদের মা হওয়ার ক্ষমতা নেই, তাঁরা চুপ করুন।’’

মা হওয়ার পরে ওজন বৃদ্ধি নিয়ে সমস্যায় পড়েছিলেন বিপাশা বসু থেকে নেহা ধুপিয়া, স্বরা ভাস্করের মতো অভিনেত্রীরাও। কটাক্ষের শিকার হয়েছিলেন তাঁরাও। পত্রলেখাকে নিয়ে এমন আলোচনায় গর্জে উঠেছেন তাঁরাও। নেহা লেখেন, ‘‘কারও শরীর নিয়ে মন্তব্য করাটা বন্ধ করুন। বিশেষ করে একজন নতুন মায়ের ক্ষেত্রে, যিনি নিজের গর্ভে একটি শিশুকে বড় করেছেন এবং নিজের সর্বস্ব দিয়ে সেই জীবনকে লালন করছেন। তাই বিচার করার আগে নিজের চিন্তাভাবনা ঠিক করুন।’’ মেয়ে রাবিয়ার জন্মের পরে স্বরাকেও ওজন বৃদ্ধি নিয়ে নানা কথা শুনতে হয়। স্বরা বলেন, ‘‘এমনটা অবিশ্বাস্য নয় যে, নতুন মায়েদের এই ধরনের মূর্খতার সম্মুখীন হতে হচ্ছে। নিজের শরীর নিয়ে কারও কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই, বিশেষ করে মায়েদের তো কখনওই কোনও কিছুর কৈফিয়ত দেওয়া উচিত নয়। বোকাদের কথায় মন খারাপ কোরো না।’’

Advertisement
একই রকমের সমালোচনার শিকার হন নেহা ধুপিয়া ও স্বরা ভাস্কর।

একই রকমের সমালোচনার শিকার হন নেহা ধুপিয়া ও স্বরা ভাস্কর। ছবি : সংগৃহীত।

যাঁরা কটাক্ষ করেছেন, তাঁদের উদ্দেশে পত্রলেখা নিজেই লেখেন, ‘‘এক দিকে সন্তানের জন্ম দিয়েছি। সঙ্গে আবার দুটি ছবির প্রযোজনাও করেছি। এগুলো খুব একটা সহজ কাজ বলে আমার মনে হয় না। এর মধ্যে ওজন ঝরাতে পারলে কি আমি তা করতাম না?” সবাইকে তিনি অনুরোধ জানিয়েছেন, যেন সকলে একটু নমনীয় হয়।

patralekha Body shaming Neha Dhupia Swara Bhasker Rajkummar Rao
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy