Advertisement
E-Paper

‘পাঠান’ মুক্তির দিন দক্ষিণে যেতেই পারেন শাহরুখ, তবে সঙ্গে চাই বিশেষ একজনকে

‘পাঠান’ মুক্তির দিন দক্ষিণ ভারতে যাওয়ার ইঙ্গিত দিলেন শাহরুখ, কিন্তু রাখলেন বিশেষ এক শর্ত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ২২:০৩
শাহরুখ কি ‘পাঠান’ মুক্তির দিন আসবেন দক্ষিণ ভারতের কোনও হলে?

শাহরুখ কি ‘পাঠান’ মুক্তির দিন আসবেন দক্ষিণ ভারতের কোনও হলে? ছবি: সংগৃহীত।

‘পাঠান’-এর প্রচার হতে পারত বড় করেই। কিন্তু শাহরুখ নাকি যাবতীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বরং সমাজমাধ্যমে নিজের প্রোফাইল থেকে ‘আস্ক মি এনিথিং’ সেশনে অনেক বেশি করে সাধারণ মানুষের মুখোমুখি হচ্ছেন এসআরকে।ধৈর্য ধরে সব প্রশ্নের উত্তর দিচ্ছেন অনুরাগীদের। ২৫ জানুযারি বড় পর্দায় আসতে চলেছে ‘পাঠান’। হিন্দি ছাড়াও এই ছবি মুক্তি পেতে চলেছে তামিল ও তেলুগুতে। অপেক্ষায় রয়েছেন দক্ষিণ ভারতের অনুরাগীরা। টুইটারে এক অনুরাগী শাহরুখকে জিজ্ঞেস করে বসেন, শাহরুখ কি 'পাঠান' মুক্তির দিন আসবেন দক্ষিণ ভারতের কোনও হলে? উত্তর দিলেন তিনি। কিন্তু পাশপাশি রাখলেন এক অভিনব শর্ত।

এমনিতেই শাহরুখ খানের রসবোধের তারিফ করেন অনেকেই। অভিনেতার উত্তরে সেই বুদ্ধিমত্তার ছাপ। জানালেন, দক্ষিণের সিনেমা হলে যেতেই পারেন তিনি, তবে শর্ত একটাই-- সঙ্গে যেতে হবে রাম চরণকে। দক্ষিণী ছবির সুপারস্টার রাম চরণের প্রতি শাহরুখ খানের অনুরাগের কথা কারও অজানা নয়। ‘আরআরআর’ ছবি অস্কারে মনোনয়ন পাওয়ার পর অভিনেতাকে শুভেচ্ছা জানান এসআরকে। তেমনই 'পাঠান'-এর সাফল্য কামনা করে টুইট করেছিলেন রাম চরণও।

এখনও পর্যন্ত ট্রেলার ও ছবির দু'একটি গানে যা আভাস পাওয়া গিয়েছে, তাতে গোটা ছবিতে যে বেশ কিছু চমক রয়েছে, তা বুঝতে কারও বাকি নেই। এখন ২৫ তারিখের অপেক্ষায় দিন গুনছেন শাহরুখ অনুরাগীরা।

Shah Rukh Khan Ram Charan bollywood star South Indian Actor Pathaan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy