Advertisement
E-Paper

Shah Rukh-Aryan: মাদক-কাণ্ডে রেহাই পেয়ে বলিউডে পা রাখছেন আরিয়ানও!

বাবার মতো তারকা কিংবা বোনের মতো অভিনেতা হতে চাননি কোনও দিন। আরিয়ান চলেছেন নিজপথে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ২০:২৭
প্রথম কাজ কী হতে চলেছে? জানালেন শাহরুখ-পুত্র

প্রথম কাজ কী হতে চলেছে? জানালেন শাহরুখ-পুত্র

বাবা শাহরুখ খান। অভিনয় জগতে পা রেখে তাঁর পদাঙ্কই অনুসরণ করলেন মেয়ে সুহানা। ‘দ্য আর্চিস’ দিয়ে বলিউডে অভিষেক হতে চলেছে শাহরুখ-কন্যার। তার পর কি বলিউডে আসছেন আরিয়ানও? শোনা গেল সেই খবরই। তবে যে তিনি বরাবর বলে এসেছেন, অভিনয়ে আসতে চান না!

হ্যাঁ ঠিকই, ক্যামেরার সামনে নয়। বলিউডেই অন্য ভূমিকায় থাকবেন আরিয়ান। জানা গেল, সিদ্ধান্ত থেকে নড়েননি শাহরুখ-পুত্র। শীঘ্রই একটি ওয়েব সিরিজ নিয়ে আত্মপ্রকাশ করবেন তিনি। অভিনেতা নন, লেখক আরিয়ান।

টিনসেল টাউনের জন্য স্যাটায়ার লিখছেন তারকা-সন্তান। ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। মুম্বইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সে গল্প মর্মস্পর্শী। তরুণ অভিনেতার কর্মজীবন নিয়ে। বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা এলেও আদতে সেটি কাল্পনিক চিত্রনাট্য। অভিনেতাদের প্রতি দিনের জীবন, মানসিক চাপ, শৈল্পিক চ্যালেঞ্জকে প্রতিফলিত করবে আরিয়ানের সিরিজটি।

খুব বেশি সময় নেবেন না। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে চিত্রনাট্যের কাজ শেষ করবেন আরিয়ান, এমনটাই জানা গিয়েছে।২০২৩ সালে সিরিজটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

মাদক-কাণ্ডে নিষ্কৃতি পাওয়ার পর স্বাভাবিক জীবনে ফিরেছেন শাহরুখ-পুত্র। চুটিয়ে কাজ করছেন। ভবিষ্যতে পরিচালনায় আসার ইচ্ছে তাঁর। আগে ছবি তৈরির পদ্ধতি ভাল করে রপ্ত করে নিতে চাইছেন চিত্রনাট্যকারের আসন থেকে।

Aryan Khan film career Direction Web Series
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy