Advertisement
E-Paper

মহিলা দেখলেই প্রেমে পড়ে যেতেন শাহিদ কপূর! কত বার ভালবাসা এসেছে ‘রোমিয়ো’র জীবনে?

বর্তমানে তিনি স্ত্রী মীরা ও দুই সন্তান নিয়ে সংসার করছেন। কিন্তু একসময় মহিলা দেখলেই প্রেমে পড়ে যেতেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ২১:২৭
Shahid Kapoor once said that he fell in love multiple times

কেন মেয়ে দেখলেই প্রেমে পড়তেন শাহিদ? ছবি: সংগৃহীত।

কথায় কথায় প্রেমে পড়তেন শাহিদ কপূর। বর্তমানে তিনি স্ত্রী মীরা ও দুই সন্তান নিয়ে সংসার করছেন। কিন্তু শোনা যায়, একসময় মহিলা দেখলেই প্রেমে পড়ে যেতেন শাহিদ। নিজেই এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছিলেন অভিনেতা।

জীবনে ঠিক কত বার প্রেমে পড়েছেন? সেই সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। শাহিদ উত্তর দিয়েছিলেন, “এটা সত্যিই কঠিন প্রশ্ন। আমি এর উত্তর দিতে পারব না। একজন পুরুষকে এই প্রশ্ন করাই সাংঘাতিক। যত বার কোনও মেয়ের সঙ্গে দেখা হয়েছে, আমি প্রেমে পড়েছি। আমার যখন ৩ বছর বয়স, তখনও প্রেমে পড়েছি। আর এগুলো কিন্তু খাঁটি প্রেম।”

কিন্তু গভীর প্রেম কত বার এসেছে তাঁর জীবনে? মীরাকে বিয়ে করার আগের সেই সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, “সেটা বোধহয় এখনও হয়নি। পরিণত বয়সের প্রেম হয়নি। আমি পরিণত হয়েছি, সেটাই মনে হয় না। তাই পরিণত বয়সের প্রেম কী, সেটাই জানি না।”

২০১৭ সালে মীরা রাজপুতকে বিয়ে করেছিলেন শাহিদ কপূর। সম্বন্ধ করে বিয়ে হয় তাঁদের। তাঁরা এখন দুই সন্তান মিশা ও জ়েন-এর বাবা-মা। স্ত্রী বয়সে অনেকটা ছোট এবং অন্য জগতের। তবে তার প্রভাব পড়েনি তাঁদের রসায়নে। বরং বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসাবেই তাঁরা পরিচিত।

একসময় করিনা কপূর খান, প্রিয়ঙ্কা চোপড়া ও বিদ্যা বালনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল শাহিদের। শাহিদ ও করিনার সম্পর্ক যথেষ্ট আলোচনা হয়েছিল। শোনা যায়, সেই সময়ে শাহিদের সঙ্গে থেকে নাকি আমিষ খাওয়াও ছেড়ে দিয়েছিলেন করিনা। পরে সেই সম্পর্কে ভেঙে যায়।

Shahid Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy