Advertisement
E-Paper

সমাজমাধ্যমে অনবরত সমালোচনা! কাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা শাহিদ কপূর?

সারা ক্ষণ ক্যামেরার সামনে থাকার জন্য, কখনও অভিনয়ের জন্য, কখনও আবার ব্যক্তিগত জীবনের কারণে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে শাহিদ কপূরকে। এই সমালোচনা প্রসঙ্গে কী বক্তব্য তাঁর?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৪
অভিনেতা শাহিদ কপূর কী বললেন সমাজমাধ্যমে সমালোচনা প্রসঙ্গে?

অভিনেতা শাহিদ কপূর কী বললেন সমাজমাধ্যমে সমালোচনা প্রসঙ্গে? ছবি: সংগৃহীত।

স্টুডিয়োপাড়ার তারকারা সমাজমাধ্যমে যতটা সক্রিয়, তার চেয়েও বেশি সক্রিয় তাঁদের অনুরাগীরা। তাই একটু পান থেকে চুন খসলেই হয়ে যায় মুশকিল। হাতে যেন আতসকাচ নিয়ে বেরিয়ে পড়েন তাঁরা। ছাড়েন না ‘ট্রোল’ করতে। বিভিন্ন সময়ে তাদের সমালোচনার সম্মুখীন হতে হয় তারকাদের। এ বার সেই নিয়েই মুখ খুললেন অভিনেতা শাহিদ কপূর।

সারা ক্ষণ ক্যামেরার সামনে থাকার জন্য, কখনও অভিনয়ের জন্য, কখনও আবার ব্যক্তিগত জীবনের কারণে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। অভিনয়জীবনের এত বছর কাটিয়ে ফেলার পরে কী উপলব্ধি করেছেন শাহিদ? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বললে, “আমাকে অনেকেই পুরনো ভাবনার মানুষ বলতে পারেন। কিন্তু ছোট থেকে শিখেছি কোনও কিছু নিয়ে মন্তব্য করার জন্যও যোগ্যতা অর্জন করতে হয়। গঠনমূলক সমালোচনা সবসময় গ্রহণযোগ্য। কিন্তু এটাও দেখতে হবে, চারিদিকে যেমন সমালোচনাই হোক না কেন, ইতিবাচকতা যেন দূরে না সরে যায় আমার মধ্যে থেকে। আর একটা সত্যি সবসময় মাথায় রাখতে হবে, সবাইকে সবসময় একসঙ্গে খুশি করা সম্ভব নয়।”

সম্প্রতি, শাহিদকে দর্শক দেখেছে ‘ও রোমিয়ো’ ছবিতে। অভিনেত্রী তৃপ্তি ডিমরীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ছবি নিয়েও আলোচনা হয়েছে বিস্তর। শাহিদের অভিনয় নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনই আবার তৃপ্তির সঙ্গে তাঁর জুটিও দর্শকের নজর কেড়েছে। এই জুটিকে আবার পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।

Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy