Advertisement
E-Paper

১৯ বছর পরে ভারতে আসছেন শাকিরা! দু’টি নয়, বাড়ল শোয়ের সংখ্যা, টিকিটের মূল্য কত?

মুম্বইয়ে মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে ও দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠান করবেন শাকিরা। ইতিমধ্যেই দর্শকের একাংশ অনুষ্ঠানের টিকিটের সংখ্যা বাড়ানোর দাবি করেছেন। উদ্যোক্তাদের মতে এটি অন্যায্য দাবি। এর মাঝেই ফের বড় ঘোষণা শাকিরার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৪:০০
ভারতে ট্যুরের আগে বড় ঘোষণা শাকিরার।

ভারতে ট্যুরের আগে বড় ঘোষণা শাকিরার। ছবি: সংগৃহীত।

‘কুইন অফ লাটিন মিউজ়িক’ হিসাবে নিজের পরিচিতি তৈরি করেছেন শাকিরা। গানের পাশাপাশি নাচেও সমান দক্ষ তিনি। এ বার ভারতে আসছেন শাকিরা। ১০ এপ্রিল মুম্বইয়ে ও ১৫ এপ্রিল দিল্লিতে অনুষ্ঠান করবেন শিল্পী। মুম্বইয়ে মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে ও দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠান করার কথা তাঁর। টিকিট নিয়ে ইতিমধ্যেই উদ্যোক্তাদের সঙ্গে অনুরাগীদের মনোমালিন্য শুরু। এর মাঝেই বড় ঘোষণা শাকিরার।

২০০৭ সালে ভারতে অনুষ্ঠান করতে আসেন, তার পরে শাকিরার এ দেশে আসা হয়নি। যদিও অনন্ত অম্বানীর প্রাক-বিবাহ অনুষ্ঠানে গেয়েছেন তিনি। কিন্তু সেটা ভারতে হয়নি। কিন্তু, এ বার ভারতীয় দর্শকের জন্য অনুষ্ঠান করবেন তিনি। পূর্ব-নির্ধারিত দুটি তারিখ তো রয়েইছে। এ ছাড়াও শাকিরা আরও একটা দিন যোগ করলেন তাঁর ‘ইন্ডিয়া ট্যুর’-এ। ১০ তারিখ ও ১৫ তারিখ ছাড়াও ১১ এপ্রিল অনুষ্ঠান করবেন তিনি। সেটাও হবে মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে। অর্থাৎ, দু’দিন পর পর একই জায়গায় পারফর্ম করবেন তিনি। মুম্বইয়ে দু’দিন ও দিল্লিতে এক দিন থাকবেন তিনি। দ্বিতীয় দিনে টিকিটের সর্বনিম্ন মূল্য ৬০০০ টাকা। যদিও অতীত বলছে, যখনই কোনও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা ভারতে অনুষ্ঠান করতে এসেছেন, তখনই টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। সেটা দুয়া লিপা হোন কিংবা এনরিকে। তবে ১১ তারিখের টিকিটের দাম সেই তুলনায় অনেকটাই কম।

তবে শাকিরা এই অনুষ্ঠানগুলি করছেন সমাজসেবামূলক কাজের উদ্দেশ্যে। এখান থেকে সংগৃহীত অর্থ শিশুদের খাবারের জন্য দান করবেন বলে জানান তিনি। শাকিরা বলেন, ‘‘ভারতে অনুষ্ঠান করতে পারার অনুভূতি সব সময়ে সুখের। এই ট্যুরটা করার উদ্দেশ্য, যাতে প্রত্যেক শিশু তাদের প্রয়োজনীয় পুষ্টি পায়।’’

Shakira Shakira India Tour 2026 Pop star Latin Music
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy