Advertisement
E-Paper

Shree Saini: দুর্ঘটনায় মুখ পুড়ে যায়, ভারতীয় বংশোদ্ভূত শ্রী সাইনির মাথায় মিস ওয়ার্ল্ড আমেরিকার মুকুট

সাফল্যের এই যাত্রাপথ খুব মসৃণ ছিল না। শৈশবে একটি পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন শ্রী

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২১ ১৭:১৩
শ্রী সাইনি।

শ্রী সাইনি।

২০২১ সালে মিস ওয়ার্ল্ড আমেরিকা হলেন শ্রী সাইনি। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক হিসেবে এই প্রথম কেউ এই খেতাব পেলেন।

সাফল্যের এই যাত্রা খুব সহজ ছিল না। শৈশবে একটি পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন শ্রী। এর পর পাকাপাকি ভাবে পেসমেকার বসাতে হয় তাঁর বুকে। সেই দুর্ঘটনায় গোটা মুখই পুড়ে গিয়েছিল তাঁর। সেখান থেকে একটু একটু করে নিজেকে গড়ে তুলেছেন তিনি।

শ্রীর কাছে এই যশ-খ্যাতি স্বপ্নের মতোই। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেছিলেন, “আমি খুশি। আবার ভয়ও করছে। এ সব কিছুই আমার মা-বাবার জন্য সম্ভব হয়েছে। বিশেষ করে আমার মায়ের জন্য, যিনি সব সময় আমার সঙ্গে ছিলেন। এই খেতাব পেয়ে আমি সম্মানিত বোধ করছি।”

ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে একটি দীর্ঘ পোস্ট লিখেছেন তিনি। এই সাফল্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন শ্রী।

beauty pageant India america
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy