Advertisement
E-Paper

মা হতে চলেছেন শ্রেয়া ঘোষাল, টুইটারে সুখবর জানালেন গায়িকা

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২১ ১০:১৩

ছবি: টুইটার থেকে নেওয়া।

বৃহস্পতিবার সকাল সকাল সুখবর দিলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। টুইটারে জানালেন, মা হতে চলেছেন তিনি। লিখলেন, ‘শ্রেয়াদিত্য আমাদের মধ্যে আসার পথে’। তারপর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়কে ট্যাগ করে লিখেছেন, ‘আমি ও শিলাদিত্য আপনাদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের আশীর্বাদ ও শুভকামনা আমাদের প্রয়োজন’।

হালকা-সবুজ ও নীল ঘরোয়া পোশাকে নিজের একটি ছবিও পোস্ট করেছেন শ্রেয়া। ছবিতে সযত্নে ‘বেবি বাম্প’ আগলে রেখেছেন তিনি। দ্রুত ভাইরাল হয়েছে ছবিটিও। ১০ মিনিটের মধ্যে দেড় হাজারের মানুষ টুইটটি দেখে ফেলেছেন। দেশজুড়ে বইছে শুভেচ্ছার বন্যাও। অনেকেই টুইটারে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

শ্রেয়ার জন্ম মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ছোট থেকেই কণ্ঠশিল্পী হওয়ার ইচ্ছা ছিল। মাত্র ৪ বছর বয়স থেকেই সঙ্গীতের তালিম নেওয়া শুরু। ষোল বছর বয়সে তিনি একটি রিয়্যালিটি সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেন এবং বিজয়ী হন। এই অনুষ্ঠান থেকেই শ্রেয়া সর্বভারতীয় সঙ্গীতের মানচিত্রে চলে আসেন। এর পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।

বছর পাঁচেক আগে ছোটবলের বন্ধু শিলাদিত্যকে বিয়ে করেন শ্রেয়া। বিয়ে করার আগে তাঁদের দীর্ঘ সম্পর্কের কথা খুব কম মানুষ জানতেন।

পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী শিলাদিত্য একটি ওয়েবসাইটের যুগ্ম কর্তা। সাত পাকে বাঁধা, সিঁদুর দান— সব নিয়ম মেনে বিয়ে করেছিলেন এই জুটি। কোনও বলিউডি চমক নয়, তাঁদের বিয়েতে হাজির ছিলেন ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা।

৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও একাধিক স্বীকৃতি রয়েছে শ্রেয়ার মুকুটে। তবে বৃহস্পতিবার তিনি যে খবর দিলেন, তা হয়তো হতে চলেছে তাঁর জীবনের পরম পাওয়া।

Shreya Ghoshal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy