সঙ্গীতজগতের অন্যতম জনপ্রিয় নাম শ্রেয়া ঘোষাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঘোষণা করেছেন, আর ‘চিকনি চামেলি’র মতো গান গাইবেন না। গান নিয়ে নানা রকমের ভাবনাচিন্তা সেই সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছেন তিনি। তবে ব্যক্তিগত জীবন বরাবর ব্যক্তিগতই রাখতে পছন্দ করেন গায়িকা। বলা ভাল, ব্যক্তিগত জীবনে আড়ম্বর এড়িয়েই চলেন তিনি।
২০১৫ সালে ৫ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন শ্রেয়া। তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় পেশায় উদ্যোগপতি। বিয়ের আগে টানা ১০ বছর প্রেম করেছিলেন শ্রেয়া ও শিলাদিত্য। বর্তমানে তাঁরা মুম্বইয়ে থাকেন।
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন শিলাদিত্য। ২০০৫ সালে পাশ করে তিনি বিভিন্ন স্টার্টআপ কোম্পানিতে কাজ করা শুরু করেছিলেন। ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত নিজের দু’টি সংস্থা শুরু করেছিলেন শিলাদিত্য। দু’টিই প্রযুক্তি সংক্রান্ত সংস্থা। ২০২২ সালে এক নামী সংস্থার উচ্চপদে নিযুক্ত হয়েছিলেন তিনি। ২০২৬ সালের হিসাব অনুযায়ী সেই সংস্থার আয় ৪০০০ কোটি টাকা।
আরও পড়ুন:
শোনা যায় শিলাদিত্যের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি টাকা, যা শ্রেয়ার সম্পত্তির দ্বিগুণ। বর্তমানে শ্রেয়ার সম্পত্তির পরিমাণ ২৪০ কোটি টাকা বলে জানা যায়। মুম্বইয়ে বাড়ি থাকার পাশাপাশি একটি রেকর্ডিং স্টুডিয়োও রয়েছে শ্রেয়ার। এ ছাড়া মার্সিডিজ় বেঞ্জ, বিএমডব্লিউ ও রেঞ্জ রোভারের তিনটি গাড়ি রয়েছে শ্রেয়া ও শিলাদিত্যের।
ছোটবেলা থেকে বন্ধুত্ব শ্রেয়া ও শিলাদিত্যের। শ্রেয়া যখন কিশোরী, তখন থেকেই দু’জনের প্রেমের শুরু। শ্রেয়া সেই সময়ে পেশাদার গায়িকা হিসাবে পথ চলা শুরু করছেন। অন্য দিকে প্রযুক্তির দিকে নিজের কেরিয়ার পোক্ত করার চেষ্টা করছিলেন শিলাদিত্য। বর্তমানে শ্রেয়া ও শিলাদিত্য এক পুত্রসন্তানের মা-বাবা।