বছরের শুরুতেই খবর ছড়ায়। সম্পর্ক ভেঙেছে খুশি কপূর ও বেদাঙ্গ রায়নার। বিচ্ছেদ নিয়ে অবশ্য তাঁরা এখনও নীরব। কিন্তু বি-টাউনে ছড়িয়েছে তাঁদের বিচ্ছেদের খবর। সেই সঙ্গে এখন আলোচনায় নতুন সম্পর্কের গুঞ্জন! বেদাঙ্গ নাকি এখন শর্বরী ওয়াঘের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
ভিকি কৌশলের ভাই সনী কৌশলের সঙ্গে সম্পর্কে ছিলেন শর্বরী। যদিও তাঁরা সম্পর্কের কথা কখনওই স্বীকার করেননি। তবে তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেত। কয়েক দিন যাবৎ শোনা যাচ্ছিল, তাঁদের সম্পর্কও ভেঙেছে। একসঙ্গে আর তাঁদের দেখাও যাচ্ছে না। এর পরেই খবর ছড়িয়েছে শর্বরী ও বেদাঙ্গ সম্পর্কে জড়িয়েছেন। ইমতিয়াজ় আলির ছবি ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ ছবির শুটিং করতে গিয়েই নাকি দু’জনের প্রেম শুরু। শোনা যাচ্ছে, শর্বরী ও বেদাঙ্গ দু’জনই পরস্পরের সঙ্গ খুব পছন্দ করছেন। সম্পর্ককে নাকি গুরুত্বও দিচ্ছেন তাঁরা। তবে এখনও সম্পর্ক নিয়ে কোনও ঘোষণা করেননি তাঁরা। বেদাঙ্গের বয়স এখন ২৫ বছর। জানা যাচ্ছে, শর্বরী তাঁর থেকে তিন বছরের বড়, অর্থাৎ অভিনেত্রীর বয়স এখন ২৮।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২৩ সালে জ়োয়া আখতারের ছবি ‘আর্চিজ়’-এ একসঙ্গে শুটিং করছিলেন শ্রীদেবী-কন্যা খুশি ও বেদাঙ্গ। তখন থেকেই তাঁদের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। প্রথমে তাঁদের মধ্যে বন্ধুত্ব হয়, পরে তা প্রেমে পরিণতি পায়। সম্পর্ক নিয়ে তেমন রাখঢাকও ছিল না তাঁদের। একসঙ্গে নানা জায়গায় যেতেন তাঁরা। তবে আনুষ্ঠানিক ভাবে কখনওই নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেননি কেউই। সাক্ষাৎকারে একাধিক বার বলেছেন, তাঁরা কেবলই পরস্পরের ভাল বন্ধু। সেই সম্পর্ক ভাঙার খবর ছড়ায় ২০২৬ সালের জানুয়ারি মাসে।