Advertisement
E-Paper

প্রেম দিবসে অস্ট্রেলিয়ায় সারা আলি খান, তাই কি এ বার লন্ডনে শুভমনের সঙ্গী সচিন-কন্যা?

মায়ানগরী থেকে সাজঘর, তাঁদের প্রেমের কানাঘুষো সর্বত্র। সমাজমাধ্যমে প্রেম দিবসের আবহেই একই ক্যাফের ছবি পোস্ট। তবে কি প্রেমের জল্পনায় সিলমোহর?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৭
Photograph of Sara Ali Khan, Shubman Gill, Sara Tendulkar.

প্রেম দিবসে কোন সারার প্রেমে মজলেন শুভমন? ফাইল চিত্র।

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা তিনি। বাইশ গজে নিজের ক্যারিশ্মার জন্য একাধিক বার শিরোনামে উঠে এসেছেন তিনি। তবে শিরোনামে উঠে আসার নেপথ্যে সেটাই একমাত্র কারণ নয়। নিজের রঙিন প্রেম জীবনের কারণেও প্রচারের আলোয় শুভমন গিল। সারাময় শুভমনের জীবন। কখনও সচিন তেন্ডুলকর কন্যা, কখনও আবার বলিউডের নবাব-কন্যার সঙ্গে নাম জড়িয়েছে ক্রিকেটারের। প্রেম দিবসে কার উদ্দেশে বার্তা দেবেন ভারতীয় ব্যাটার? নজর ছিল সকলেরই। প্রেম দিবসে তাঁর পোস্টেই উত্তর খুঁজে পেলেন অনুরাগীরা।

Photograph Shubman Gill and Sara Tendulkar.

প্রেম দিবসে ইঙ্গিতবাহী পোস্ট শুভমন গিলের। গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।

প্রেম দিবসে লন্ডনের একটি ক্যাফেতে দেখা গেল শুভমনকে। সমাজমাধ্যমে ছবি পোস্ট করে ক্রিকেটারের প্রশ্ন, ‘‘আজ যেন কোন দিন?’’ শুভমনের ছবি বিশ্লেষণ করতে দেরি করেননি নেটাগরিকরা। ওই একই ক্যাফেতে ছবি তুলেছেন আরও এক জন। তিনি সারা তেন্ডুলকর। যাঁর সঙ্গে প্রেমের সম্পর্কের কানাঘুষো শুভমনের। ছবি কি তবে একেবারেই কাকতালীয়! নাকি সত্যিই প্রেম করছেন শুভমন ও সারা? শুভমন সমাজমাধ্যমে ছবি পোস্ট করার পর থেকেই তুঙ্গে সেই জল্পনা। এর আগে একাধিক বার একসঙ্গে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটার ও সচিন-কন্যাকে। যদিও সম্পর্ক নিয়ে কখনও সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি কেউ-ই। এমনকি, বলিউড অভিনেত্রী সারা আলি খানের সঙ্গেও একাধিক বার নাম জড়িয়েছে শুভমনের। ভাইরাল হয়েছে দু’জনের ছবিও। প্রেম দিবসে শুভমনের পোস্ট দেখে অনুরাগীদের প্রশ্ন, সইফ-কন্যাকে ছেড়ে সচিন-কন্যাকেই মন দিয়েছেন তিনি?

অন্য দিকে এখনও কোনও বিশেষ পেশায় দেখা না গেলেও সচিন-কন্যা সারা তেন্ডুলকরের ভবিষ্যৎ নিয়ে তুঙ্গে চর্চা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই রুপোলি পর্দায় দেখা যেতে চলেছে সারাকে। তার আগে ইতিমধ্যেই মডেলিং নিজের নাম লিখিয়ে ফেলেছেন তিনি। বহু নামী পোশাকশিল্পীর পোশাকে দেখা গিয়েছে সারাকে। খবর, গ্ল্যামার দুনিয়াতেই নিজেকে প্রতিষ্ঠিত কতে চান সারা। ডাক্তারি পড়েছেন। পাশাপাশি, পেশাদার অভিনয়ের পাঠও নিয়েছেন সচিন-কন্যা। বড় পর্দায় অভিষেকের আগে নিজের প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না তিনি।

Shubman Gill Sara Ali Khan Sara tendulkar Bollywood Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy