Advertisement
E-Paper

শ্যুটিং চলাকালীন আহত সিদ্ধার্থ মলহোত্র

সূত্রের খবর, উঁচু একটি জায়গা থেকে ঝাঁপ দেওয়ার দৃশ্য ছিল। তখনই কোনও ভাবে পা পিছলে পড়ে যান অভিনেতা এবং তাঁর হাঁটুতে আঘাত লাগে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২১ ১৯:২১
সিদ্ধার্থ মলহোত্র।

সিদ্ধার্থ মলহোত্র।

নতুন ছবি ‘মিশন মঞ্জু’র শ্যুটিং চলাকালীন আহত হলেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র। জানা যাচ্ছে, একটি অ্যাকশন দৃশ্যের জন্য স্টান্ট করতে গিয়ে পায়ে চোট পেয়েছেন অভিনেতা। তবে মাঝ পথে শ্যুটিং থেমে যেতে দেননি, প্রাথমিক চিকিৎসার পরেই ফের কাজ শুরু করেন তিনি।

শান্তনু বাগচী পরিচালিত ছবিতে অ্যাকশন পরিচালক রবি বর্মার তদারকিতে স্টান্ট করছিলেন অভিনেতা। সূত্রের খবর, উঁচু একটি জায়গা থেকে ঝাঁপ দেওয়ার দৃশ্য ছিল। তখনই কোনও ভাবে পা পিছলে পড়ে যান অভিনেতা এবং তাঁর হাঁটুতে আঘাত লাগে। ফলত তাঁঁর হাঁটু ফুলে যায় এবং বেশ খানিকটা রক্তপাতও হয়।

চিকিৎসকদের তত্ত্বাবধানে বাকি শ্যুটিং শেষ করেছেন সিদ্ধার্থ। শুধু তাই নয়, কোনও রকম বিশ্রাম না নিয়ে টানা ৩ দিন শ্যুট করে গিয়েছেন তিনি। জানা যাচ্ছে, ১৯৭০-এর দশকের প্রেক্ষিতে সেট তৈরি করে শ্যুটিং হচ্ছিল। সেই একই রকম সেট ফের তৈরি করা খরচ এবং সময়সাপেক্ষ হবে বলেই কোনও রকম বিরতি নেননি সিদ্ধার্থ।

Actor Bollywood Siddharth Malhotra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy