Advertisement
E-Paper

বিয়ের পরের ঠিকানা কী? সিড-কিয়ারার নতুন আস্তানার দাম জানলে চমকে যাবেন!

জয়সলমেরে বিয়ে সেরে চলতি সপ্তাহেই মুম্বইয়ে ফিরবেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। মুম্বইয়ে থাকবেন কোথায় তাঁরা? শোনা যাচ্ছে, কিয়ারার জন্য ৭০ কোটি টাকার বাংলো কিনছেন সিদ্ধার্থ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০৯
photo of Bollywood Actor Sidharth Malhotra

বিয়ের পরে কোথায় ঠিকানা সিদ্ধার্থ ও কিয়ারার? ছবি: সংগৃহীত।

জয়সলমেরে বিয়ে করছেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। আপাতত তাঁদের ঠিকানা সূর্যগড় প্রাসাদ। আলোয় আলোয় সেজে উঠেছে মরুশহরের অন্যতম বিলাসবহুল প্রাসাদ। বিয়ের সব অনুষ্ঠান সেখানেই। বিয়ের পরে কোথায় ঠিকানা সিদ্ধার্থ ও কিয়ারার? শোনা যাচ্ছে, মায়ানগরী মুম্বইয়ে ইতিমধ্যেই আস্তানার খোঁজ-খবর নিতে শুরু করেছেন বলিউডের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'। সিডের মনে ধরেছে বেশ কয়েকটি বাড়ি। সেগুলির মধ্যে ৭০ কোটির টাকার একটি বাংলোয় আগ্রহী সিদ্ধার্থ। খবর, সমুদ্র দেখা যায়, এমন একটি বাংলো কিনতে ইচ্ছুক ‘শেরশাহ’ খ্যাত অভিনেতা।

দিল্লিতে জন্ম সিদ্ধার্থ মলহোত্রর। সেখানেই বেড়ে ওঠা। অভিনয় জগতে পা রাখার পর থেকে মুম্বইয়ে থাকেন সিড। আপাতত তাঁর ঠিকানা বান্দ্রার এক বাংলো। সেই বাড়ি থেকে দেখতে পাওয়া যায় আরব সাগর। এই বাড়ি কেনার সময় সি-ভিউয়ের দিকেই বেশি নজর দিয়েছিলেন সিড। খবর, বিয়ের পরে আর একটু বড় জায়গায় সংসার পাততে চান সিড ও কিয়ারা। হবু স্ত্রীর ইচ্ছেপূরণে তাই ইতিমধ্যেই বাড়ির খোঁজ শুরু করে দিয়েছেন সিদ্ধার্থ। পছন্দও করে ফেলেছিলেন বেশ কয়েকটি বাংলো। সেগুলির মধ্যে তাঁর সব থেকে পছন্দ পালি হিলের একটি বাংলো, যার দাম প্রায় ৭০ কোটি টাকা। শোনা যাচ্ছে, সেই বাংলোর কাজ শেষ হয়ে গেলে সেখানেই সংসার পাতবেন নবদম্পতি।

Photo of Sidharth Malhotra with Gauri Khan

আপাতত বান্দ্রার একটি বাড়িতে থাকেন সিদ্ধার্থ মলহোত্র, যার অন্দরসজ্জা করেছেন গৌরী খান। ছবি: সংগৃহীত।

জয়সলমেরে গাঁটছড়া বাঁধছেন সিদ্ধার্থ ও কিয়ারা। বছর কয়েকের প্রেমের পর অবশেষে সাত পাক ঘুরছেন বলিউডের অন্যতম চর্চিত যুগল। ব্যক্তিগত পরিসরে ১০০-১২৫ জন অতিথির উপস্থিতিতে চারহাত এক হতে চলেছে দুই তারকার। অতিথি তালিকায় রয়েছেন কর্ণ জোহর, সস্ত্রীক শাহিদ কপূর, কিয়ারার ছোটবেলার বান্ধবী ঈশা অম্বানী। খবর, বিয়ের পরে আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ে রিসেপশন পার্টির আয়োজন করেছেন তারকা যুগল।

Sidharth-Kiara Wedding Sidharth Malhotra Kiara Advani
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy