Advertisement
E-Paper

‘অ্যান্টি এজিং’ ক্রিম মেখে মেলেনি উপকার! বয়স ধরে রাখতে কী করেন গায়ক শান?

এমনিতেই যৌবন ধরে রাখতে নানা ধরনের কারসাজি করেন বলিউডের তারকারা, তেমনই কিছু করতে গিয়েছিলেন গায়ক শান!

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৩ ১৩:৪৪
Singer Shaan

গায়ক শান। ছবি : সংগৃহীত।

’৯০-এর দশকের অন্যতম জনপ্রিয় গায়ক। দু’দশকের বেশি সময় কাটিয়ে ফেলেছেন এই ইন্ডাস্ট্রিতে। সদ্য ৫০-এ পা দিয়েছেন শান। তবু যেন তারুণ্যের ছোঁয়া দেখা যায় তাঁর চোখেমুখে। এমনিতেই বলি তারকারা যৌবন ধরে রাখতে নানা ধরনের কারসাজি নিত্যদিন করেই থাকেন। খানিকটা সেই জুতোতেই পা গলান গায়ক। তবে ফল মেলেনি, শেষমেশ কী করলেন শান?

সময়ের সঙ্গে সঙ্গে বেশ খানিকটা বদলেছেন শান। সম্প্রতি এক সাক্ষাৎকারে চেহারায় বয়সের ছাপ পড়ার প্রসঙ্গে গায়ক জানান, প্রায়ই নাকি তাঁকে বয়স নিয়ে নানা কথা শুনতে হয়। সেই সময় অভিনেতা তাঁর পুরানো কিছু ছবি বার করে দেখে নেন। শানের কথায়, ‘‘হ্যাঁ আগের থেকে অনেকটা বদলে গিয়েছি। আমি মাঝে অ্যান্টি এজিং, অ্যান্টি রিংক্‌ল ক্রিম মাখাও শুরু করেছিলাম। সে ভাবে কোনও কাজই হয়নি। উল্টে আমার তেলতেলে ত্বকে একগাদা ব্রণ বেরিয়েছে।’’

তবে যৌবন ধরে রাখতে কোন টোটকা ব্যবহার করেন গায়ক?

শান এই প্রসঙ্গে বলেন, ‘‘মনে বয়সের ছাপ না পড়লে তা চেহারায় দেখা যায় না। মালাইকা অরোরা বা অর্জুন রামপালের দিকে তাকান। বয়স কোনও সমস্যাই নয়। শুধু ফিট থাকলেই হবে না, ভিতর থেকে নিজের যৌবন উপভোগ করতে হবে। নিজেকে সব সময় তরুণ ভাবতে হবে। এই ভাবনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’

Shaan Bollywood Singer Bollywood News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy