Advertisement
E-Paper

শীতে কাবু আলিয়া!

চান্দেরিতে এই মুহূর্তে জাঁকিয়ে বসেছে ঠান্ডা। তাতে গোটা সেট প্রায় কাবু। আর আলিয়াকে দেখুন (ইনসেটে)!

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৯ ০০:০৫
পোস্ট করা ছবি।

পোস্ট করা ছবি।

মধ্যপ্রদেশের চান্দেরিতে চলছে ‘কলঙ্ক’-এর শেষ শেডিউলের শুটিং। সেখানে আছেন সোনাক্ষী সিংহ, বরুণ ধওয়ন এবং আলিয়া ভট্ট। চান্দেরিতে এই মুহূর্তে জাঁকিয়ে বসেছে ঠান্ডা। তাতে গোটা সেট প্রায় কাবু। আর আলিয়াকে দেখুন (ইনসেটে)!

সেটে তিনিও নিজেকে কম্বল, জ্যাকেট, হেডস্কার্ফে আপাদমস্তক মুড়ে বসে আছেন। আর মোক্ষম সময়ে ছবিটা তুলেছেন সোনাক্ষী। ‘আলিয়া ভট্ট অল র‌্যাপ্ড আপ’ বলে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্টও করেছেন তিনি। তবে যে ভাবে কর্ণ জোহর ‘কলঙ্ক’-এ সব চরিত্রের লুক প্রাণ ঢেলে রক্ষা করছেন, তাতে এটা আলিয়ার ছবির লুক কি না, তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে। ক’দিন আগে বয়ফ্রেন্ড রণবীর কপূরের সঙ্গে নতুন বছরের ছুটি কাটিয়ে আলিয়া চলে এসেছেন ছবির সেটে।

তবে শুধু কাজই নয়, শীতের অজুহাতে বন ফায়ার পার্টিও চলছে চান্দেরিতে।

Alia Bhatt Bollywood আলিয়া ভট্ট বলিউড
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy