Advertisement
E-Paper

করোনার জেরে ফের পিছিয়ে গেল ‘সূর্যবংশী’-র মুক্তির দিন

সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে একটি বৈঠক করেন পরিচালক রোহিত শেট্টি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২১ ২২:১৭
করোনাই পথের কাঁটা হয়ে দাঁড়ালো রোহিত শেট্টি পরিচালিত ছবির।

করোনাই পথের কাঁটা হয়ে দাঁড়ালো রোহিত শেট্টি পরিচালিত ছবির।

ফের পিছিয়ে গেল ‘সূর্যবংশী’ মুক্তির দিন । আবার করোনাই পথের কাঁটা হয়ে দাঁড়ালো রোহিত শেট্টি পরিচালিত ছবির। আগামী ৩০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি। তবে দেশে করোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় আপাতত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না এই ছবি।

ছবির শ্যুটিং শেষ হয়েছে বহুদিন। প্রচারও চলছিল জোর কদমে। গত বছরের ৩০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল এই পুলিশ ড্রামা। সেই সময় করোনা অতিমারীর কারণে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি এই ছবি।

সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে একটি বৈঠক করেন পরিচালক রোহিত শেট্টি। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ছবি মুক্তির দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রোহিতের এই পদক্ষেপের প্রশংসা করেছেন উদ্ধব। তবে এই ছবি কবে মুক্তি পাবে, এখনও তা নিয়ে কিছু জানাননি রোহিত।

অন্য দিকে ছবির নায়ক অক্ষয় কুমারও করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার হাসপাতালেও ভর্তি করাতে হয় অভিনেতাকে।

‘সূর্যবংশী’ তে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। অভিনেতার বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা।

Bollywood Akshay Kumar Sooryavanshi Rohit Shetty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy