Advertisement
E-Paper

শীঘ্রই বিয়ের পিঁড়িতে অভিনেত্রী সুস্মিতা এবং অভিনেতা সাহেব? জল্পনা ছড়াতেই কী বললেন নায়ক?

এই মুহূর্তে সাহেব ব্যস্ত নতুন ধারাবাহিকের শুটিং নিয়ে। অন্য দিকে সুস্মিতারও নতুন ধারাবাহিকের শুটিং শুরু হয়ে যাওয়ার কথা। কাজের মাঝে সত্যিই কি তাঁরা বিয়ে করছেন?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৪:১৮
এ বার কি বিয়ের পিঁড়িতে সুস্মিতা-সাহেব?

এ বার কি বিয়ের পিঁড়িতে সুস্মিতা-সাহেব? ছবি: সংগৃহীত।

টেলিপাড়ায় তাঁদের প্রেমের গুঞ্জন নতুন নয়। একসঙ্গে ধারাবাহিকে অভিনয়ের পর থেকেই নাকি বিশেষ ঘনিষ্ঠতা তৈরি হয়েছে অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং অভিনেত্রী সুস্মিতা দে-এর মধ্যে। ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, খুব শীঘ্রই নাকি তাঁরা আইনি বিয়ে সারবেন। সত্যিই কি তাই?

এই মুহূর্তে সাহেব ব্যস্ত নতুন ধারাবাহিকের শুটিং নিয়ে। অন্য দিকে সুস্মিতারও নতুন ধারাবাহিকের শুটিং শুরু হয়ে যাওয়ার কথা। এর মধ্যেই কি তা হলে আংটিবদল সারবেন তাঁরা? এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয় সাহেবের সঙ্গে। তখন তিনি ব্যস্ত ‘গঙ্গা’ ধারাবাহিকের শুটিংয়ে। বিয়ে, আংটিবদলের খবর শুনে কিছুটা বিস্মিত অভিনেতা। প্রথমে পুরো বিষয়টাই এড়িয়ে যাচ্ছিলেন।

তার পরে অবশ্য সাহেব বললেন, “এই ধরনের কোনও ঘোষণা আমরা করেছি বলে তো মনে পড়ছে না। খুব শীঘ্রই যে এমন কোনও পরিকল্পনা আছে, এমনটা আমি অন্তত চূড়ান্ত ভাবে বলতে পারছি না। আমার তরফে এমন কিছু নেই, এটুকু বলতে পারি।” নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে কোনও দিন স্বীকারও করেননি তাঁরা। নিজেরা ভাল বন্ধু বলেই দাবি করেন সাহেব-সুস্মিতা। তবে দুই পরিবারের মধ্যে যে ঘনিষ্ঠতা বেড়েছে তা আন্দাজ করা যায়। মাঝে মাঝে সাহেবের পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায় সুস্মিতাকে। তাই তাঁদের বিয়ের জল্পনা আরও জোরালো হয়েছে।

Advertisement
Tollywood Actor Bengali Cinema
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy