Advertisement
E-Paper

Srabanti Chatterjee: শ্রাবন্তীকে দেখে মুগ্ধ হয়ে প্রশংসা অভিরূপের, প্রেমিকের কথার উত্তর দিলেন না অভিনেত্রী

ভালবাসাকে শুধু নিজের ফেসবুকের দেওয়ালের গণ্ডিতে আটকে রাখেননি শ্রাবন্তীর ব্যবসায়ী প্রেমিক। প্রেমিকার ইনস্টাগ্রামের পোস্টেও  মুগ্ধতা প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ২০:৩৬
শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

গোপন কথাটি আর গোপনে থাকছে না। নেটমাধ্যমে খুঁটিনাটিতে বারবার প্রকাশ পাচ্ছে একে অপরের প্রতি ভালবাসা। শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং অভিরূপ নাগ চৌধুরী। বর্তমানে একে অপরের প্রেমে আকুল তাঁরা। সম্প্রতি প্রেমিককে জন্মদিনে প্ল্যাটিনামের উপর বসানো হীরের দামি আংটি উপহার দিয়েছেন শ্রাবন্তী। ফেসবুকে সেই ছবি দিয়ে প্রেমিকার প্রতি ভালবাসা প্রকাশ করেছেন অভিরূপ। তিনি লিখেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া...ধন্যবাদ’।

তবে এই ভালবাসাকে শুধু নিজের ফেসবুকের দেওয়ালের গণ্ডিতে আটকে রাখেননি শ্রাবন্তীর ব্যবসায়ী প্রেমিক। আগল ভেঙে প্রেমিকার ইনস্টাগ্রামের পোস্টেও মুগ্ধতা প্রকাশ করেছেন। গত ১৫ জুন একটি ভিডিয়ো দিয়েছিলেন শ্রাবন্তী। হালকা ফিনফিনে শাড়ি, খোলা চুলে দেখা গিয়েছে তাঁকে। হাতে এবং গলায় মানানসই গয়না। কয়েক মুহূর্তের ভিডিয়োতে জুড়ে দিয়েছেন নেহা ভাসিনের কণ্ঠে ‘ইশক কি চাশনি’সেই গানের সঙ্গে শ্রাবন্তীর নানা অভিব্যক্তি হিল্লোল তুলেছে অভিরূপের মনে। মন্তব্য বাক্সে তিনি লিখেছেন, ‘ম্যাজিকাল’। শ্রাবন্তী যদিও প্রেমিকের মন্তব্যের কোনও উত্তর দেননি।

নেটমাধ্যমে নিশ্চুপ থাকলেও কয়েকদিন আগে প্রেমিকের সঙ্গে ২ দিনের জন্য পাহাড়ে ঘুরে এসেছেন অভিনেত্রী। অন্য দিকে, শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিংহ তাঁর সঙ্গে সংসার করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে আইনি জটিলতায় আপাতত মন নেই অভিনেত্রীর। হৃদয়ের কথা শুনে অভিরূপের প্রেমে বুঁদ তিনি।

শ্রাবন্তীর পোস্টে অভিরূপের মন্তব্য।

শ্রাবন্তীর পোস্টে অভিরূপের মন্তব্য।

Tollywood Actress Srabanti Chatterjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy