Advertisement
E-Paper

Sreelekha Mitra: শীর্ষাসনে মগ্ন শ্রীলেখা, নেটমাধ্যমে ছবি দিয়ে তাক লাগালেন অভিনেত্রী

লকডাউনে আপাতত জিম বন্ধ। সেখানে গিয়ে তাই ঘাম ঝরানোর উপায় নেই। অগত্যা বাড়িতেই যোগাসনে মনোযোগী শ্রীলেখা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২১ ১৬:১০
শ্রীলেখা মিত্র।

শ্রীলেখা মিত্র।

মাথা নীচে, পা উপরে!

আচমকা উল্টে গেলেন শ্রীলেখা মিত্র। না, কোনও দুর্ঘটনা নয়। বরং শরীরচর্চায় ব্যস্ত তিনি।

লকডাউনে আপাতত জিম বন্ধ। সেখানে গিয়ে তাই ঘাম ঝরানোর উপায় নেই। অগত্যা বাড়িতেই যোগাসনে মনোযোগী শ্রীলেখা। শীর্ষাসন করার ছবি অনুরাগীদের সঙ্গে ইনস্টাগ্রামে ভাগ করে নিলেন তিনি।

হলুদ রঙের টি শার্ট এবং নীলচে রঙা একটি ছোট ঝুলের প্যান্ট পরে বিছানায় আসন করছেন তিনি। পাশ থেকেই উঁকি দিচ্ছে তাঁর চারপেয়ে সন্তান। পোস্টের বিবরণীতে শ্রীলেখা লিখেছেন, ‘শীর্ষাসন করার চেষ্টা করছিলাম’।

নেটমাধ্যমে চেহারার গঠন নিয়ে প্রায়শই কটাক্ষের শিকার হন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর ওজন নিয়ে ইন্ডাস্ট্রির বাইরে এবং ভিতরে নানা পরিহাস চলতেই থাকে। তবে সে সব গা সওয়া হয়ে গিয়েছে অভিনেত্রীর। কোনও খারাপ মন্তব্যকে তোয়াক্কা না করে, নিজেকে সুস্থ রাখতে শরীরচর্চা করেন তিনি। দিন কয়েক আগেই ‘প্ল্যাঙ্ক’ করার ছবি ইনস্টাগ্রামে দিয়েছিলেন তিনি।

Tollywood Actress Sreelekha Mitra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy