Advertisement
E-Paper

যখন ছাত্র ছিলেন শাহরুখ

নামজাদা বিপণীর এন্ডর্সমেন্ট হোক বা ছায়াছবির প্রোমোশন, অ্যাওয়ার্ড শো অথবা আইপিএল, সবেতেই ‘কিঙ্গ’ খান। বেড়া জালের ওপারে হাতে নাড়ছেন ‘খান’, বাইরে উন্মাদ ভক্তদের ভিড়ে জমে যায় ‘মন্নত’। কখনও নিরাশ করেননি, তাঁর অগুন্তি ফ্যানদের। তাঁর প্রতিদিনের ব্যস্ত জীবন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৬ ১১:২৯
‘ক্লাস টুয়েলভ’ এর শাহরুখের শংসাপত্র। এটি প্রমাণ করে তিনি ছিলেন বাধ্য,আনুগত্য, খেলাধুলোয় দক্ষ এবং সত্।

‘ক্লাস টুয়েলভ’ এর শাহরুখের শংসাপত্র। এটি প্রমাণ করে তিনি ছিলেন বাধ্য,আনুগত্য, খেলাধুলোয় দক্ষ এবং সত্।

নামজাদা বিপণীর এন্ডর্সমেন্ট হোক বা ছায়াছবির প্রোমোশন, অ্যাওয়ার্ড শো অথবা আইপিএল, সবেতেই ‘কিঙ্গ’ খান। বেড়া জালের ওপারে হাতে নাড়ছেন ‘খান’, বাইরে উন্মাদ ভক্তদের ভিড়ে জমে যায় ‘মন্নত’। কখনও নিরাশ করেননি, তাঁর অগুন্তি ফ্যানদের। তাঁর প্রতিদিনের ব্যস্ত জীবন। তবু , গৌরীর কাছে তিনি ‘পারফেক্ট হাজবেন্ড’। আব্রাম, সুহানা, আরিয়ানের ‘বেস্টেস্ট ড্যাড’। সবেতেই তিনি এক নম্বর। ‘দিওয়ানা’ টু ‘ডিয়ার জিন্দেগি’। বহু চরাই উতরাই সামলে এখন বলিউডি বাদশা শাহরুখ খান।

‘ক্লাস টেন’ এর শাহরুখের শংসাপত্র

এসআরকে-র চরিত্রে এই ‘অল রাউন্ডার’ ছাপ কিন্তু এখনকার নয়। ছোটবেলা থেকেই ‘আমি পারবই’ তাঁর চরিত্রে বিদ্যমান। সম্প্রতি শাহরুখের এক বন্ধু টুইটারে পোস্ট করেন শাহরুখের ছাত্র জীবনের কিছু ছবি। কয়েক মিনিটেই ভাইরাল হয়ে যায় সে ছবি। তা দেখলেই বোঝা যায় ছাত্রজীবনেও শাহরুখ ছিলেন যথেষ্ঠ প্রতিভাবান।

একটি নাটকে শাহরুখ।

আরও পড়ুন, ‘শাহরুখ বোধহয় আমার সঙ্গে কাজ করতে চায় না’

ছবি: টুইটারের সৌজন্যে।

Shah Rukh Khan Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy