Advertisement
E-Paper

১৮ বছর পরে কাটল ‘ভয়’, সমাজমাধ্যমে নিজেকে সমকামী ঘোষণা হলিউডের তারকার

কী বলবে সমাজ? কী প্রতিক্রিয়া হবে মা-বাবার? সব সংশয় কাটিয়ে নিজেকে মেলে ধরলেন নোয়া শ্ন্যাপ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ ১৫:৫১
ভয় কাটিয়ে ক্যামেরার সামনেই এ বার নিজেকে নির্ভয়ে মেলে ধরলেন নোয়া শ্ন্যাপ।

ভয় কাটিয়ে ক্যামেরার সামনেই এ বার নিজেকে নির্ভয়ে মেলে ধরলেন নোয়া শ্ন্যাপ। ছবি: সংগৃহীত।

হলিউডে কিশোর তারকাদের মধ্যে চেনা মুখ। ছোট থেকে বড় হয়েছেন ক্যামেরার সামনেই। সেই ক্যামেরার সামনেই এ বার নিজেকে নির্ভয়ে মেলে ধরলেন ‘স্ট্রেঞ্জার থিংস’-খ্যাত কিশোর তারকা। তিনি সমকামী, সমাজমাধ্যমে এসে জানালেন নোয়া শ্ন্যাপ।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন নোয়া। সেই ভিডিয়োতে একটি জনপ্রিয় গানে লিপ সিঙ্ক করতে দেখা যায় নোয়াকে। ভিডিয়োর ক্যাপশনে নোয়া লেখেন, ‘১৮ বছর পরে সব ভয় কাটিয়ে যখন আমি আমার পরিবার ও বন্ধুবান্ধবকে জানালাম আমি সমকামী, ওঁরা সবাই বললেন যে, ওঁরা জানতেন।’ এই ভিডিয়োর মাধ্যমেই নিজের পরিবার ও বন্ধুবান্ধব-সহ গোটা দুনিয়ার কাছে নিজেকে মেলে ধরলেন নোয়া। শুধু তা-ই নয়, ‘স্ট্রেঞ্জার থিংস’ শো-তে যে চরিত্রে অভিনয় করেছেন নোয়া, সেই উইল বায়ার্সের সঙ্গে যে তার নিজের অনেক মিল আছে— সে কথাও ভিডিয়োর ক্যাপশনে লেখেন তিনি।

২০২২ সালের জুলাইয়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় ‘স্ট্রেঞ্জার থিংস’-এর চতুর্থ সিজ়ন। জনপ্রিয় হলিউড সিরিজ়ের এই সিজ়নে গল্পের অন্যতম প্রধান চরিত্র মাইক হুইলারের প্রতি নিজের ভালবাসার কথা স্বীকার করে উইল। দীর্ঘ দিনের মানসিক দ্বন্দ্বের পর অবশেষে নিজেকে সমকামী হিসেবে মেনে নিতে পেরেছিল উইল। সিরিজ়ের চতুর্থ সিজ়ন মুক্তি পাওয়ার পরে একাধিক সাক্ষাৎকারেও উইলের যৌনতা নিয়ে মুখ খুলেছিলেন নোয়া। সেখান থেকেই কি সাহস সঞ্চয়? নেটদুনিয়ার ধারণা অন্তত তাই-ই।

কথায় বলে, কোনও এক জায়গায় গিয়ে বাস্তব জীবন আর সেলুলয়েডের দুনিয়া মিলেমিশে একাকার হয়ে যায়। সেই নিয়ম মেনেই নোয়া শ্ন্যাপের রিয়েল লাইফে কিছুটা রিল লাইফের ছোঁয়া। সেই প্রায় দু’ দশক পরে সব দ্বন্দ্ব কাটিয়ে অবশেষে নিজের যৌনতাকে বৈধতা দিলেন নোয়া শ্ন্যাপ।

Noah Schnapp hollywood Gay
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy