Advertisement
E-Paper

‘এখন আর কাউকে পরোয়া করে না’! কেন গোবিন্দকে নিয়ে ভয়ে থাকেন স্ত্রী সুনীতা?

সুনীতা জানান, এই বয়সে দাঁড়িয়ে দাম্পত্যজীবন নিয়ে এমন কথা শুনতে তাঁরও ভাল লাগে না। সুনীতার সাফ কথা, ‘‘গোবিন্দ এখন বেপরোয়া হয়ে উঠেছে’’।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৮
(বাঁ দিকে) গোবিন্দ, (ডান দিকে) সুনীতা আহুজা।

(বাঁ দিকে) গোবিন্দ, (ডান দিকে) সুনীতা আহুজা। ছবি: সংগৃহীত।

গত দেড় বছরে একাধিক বার গোবিন্দের পরকীয়ার গুঞ্জন শোনা গিয়েছে। স্ত্রী সুনীতা নিজেই গোবিন্দের প্রেমজীবন নিয়ে নানা সময়ে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। সম্প্রতি সুনীতা মন্তব্য করেন যে, গোবিন্দ নাকি তাঁর মতো বুক ঠুকে সত্যিটা বলতে পারে না। সুনীতা এ-ও জানান, এই বয়সে দাঁড়িয়ে এমন সব কথা শুনতে তাঁরও ভাল লাগে না। তাঁর সাফ কথা, ‘‘এখন গোবিন্দকে নিয়ে ভয়ে থাকি, কারণ ওর পিছুটান নেই। বেপরোয়া হয়ে উঠেছে।’’

স্বামী গোবিন্দের আলোচিত প্রেমিকার নাম নাকি কোমল। এই নামটার প্রতি তাই ঘৃণা রয়েছে তাঁর, নিজেই জানিয়েছিলেন সুনীতা। এমনকি তাঁর দাবি, ওই মহিলা গোবিন্দের জীবনে এসেছে শুধুমাত্র তাঁর টাকার লোভে। যদিও সুনীতা দমে থাকার পাত্রী নন। তিনি নিজের একটা পরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন। বছরদেড়েক হল সুনীতা ভ্লগিং শুরু করেছেন। অল্প দিনের মধ্যেই রীতিমতো নাম করা নেটপ্রভাবী হয়ে উঠেছেন তিনি, জানিয়েছেন নিজেই। সুনীতার কথায়, ‘‘আমার ৪০ বছরের সম্পর্ক তো রাতারাতি এমন হয়ে যায়নি। যে কেউ এসে আমাকে ভেঙে দিয়ে চলে যেতে পারবে না। সকলে আমার সারল্যের সুযোগ নিয়েছে। কিন্তু এখন বুকে পাথর চাপা দিয়ে রেখেছি। একটা সময় ছিল, যখন শ্বশুরবাড়ির লোকের মুখের উপর কথা বলতে পারিনি। কারণ তাঁদের সম্মান করতাম।’’

এ ছাড়াও তাঁর দাবি, গোবিন্দের দীর্ঘ দিনের নায়কজীবনে একাধিক নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন শুনেছেন সুনীতা। কিন্তু স্বামীর পরকীয়াকে কখনও ভয় পাননি। তার কারণ, মাথার উপরে শাশুড়িমা ছিলেন। সুনীতার কথায়, ‘‘আগেও অনেক কিছু শুনেছি। কিন্তু, শাশুড়ির মৃত্যুর পর থেকে ভয়ে থাকি। কারণ, গোবিন্দের এখন আর কোনও পিছুটান নেই। এখন কাউকে ভয় পায় না।’’ দিনকয়েক আগে গোবিন্দও এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। খানিক আক্ষেপের সুরেই বলেছিলেন, সবসময়েই তাঁকে নিয়ে প্রেমের গুঞ্জন ছড়ানো হয়।

Govinda Sunita Ahuja Bollywood Controversy Bollywood Wives
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy