Advertisement
E-Paper

মাঝরাস্তায় মহিলাকে সাহায্য স্বামীর, ভিডিয়ো পোস্ট করলেন সানি

একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ড্যানিয়েলের সঙ্গে ফিরছিলেন সানি। তখনই রাস্তায় এক মহিলাকে দেখতে পান তারকা দম্পতি।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২১ ২০:৫৫
ড্যানিয়েল-সানি।

ড্যানিয়েল-সানি।

স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে গর্বিত সানি লিওনি। মাঝরাস্তায় এক মহিলাকে সাহায্য করেন ড্যানিয়েল। সেই ভিডিয়োই সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন সানি।

একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ড্যানিয়েলের সঙ্গে ফিরছিলেন সানি। তখনই রাস্তায় এক মহিলাকে দেখতে পান তারকা দম্পতি। গাড়ির চাকা একা বদলাতে পারছিলেন না তিনি। তাঁকে সাহায্যের জন্য এগিয়ে যান ড্যানিয়েল। গাড়িতে বসে এই পুরো ভিডিয়োটি শ্যুট করেন সানি। শ্যুট করতে করতে সানি বলেন, "একজন ভদ্র পুরুষ এমনটাই করবেন। ড্যানিয়েল একজন মহিলাকে গাড়ির চাকা বদলাতে সাহায্য করছে।"

এই ভিডিয়োর সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে নিজেদের সাজের ছবিও পোস্ট করেছেন সানি। ড্যানিয়েল পরেছেন হালকা গোলাপি শার্টের সঙ্গে কালো ব্লেজার। হালকা গোলাপি ' হাই স্লিট' পোশাকে তাক লাগিয়েছেন সানি।

তারকা দম্পতির এই পোস্ট দেখে আপ্লুত নেটাগরিকরাও।

Bollywood Sunny Leone Daniel Weber
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy