Advertisement
E-Paper

‘মহাভারতও ছোট মনে হবে’, করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয়ের ৩০ হাজার কোটির সম্পত্তি দেখে স্তম্ভিত আদালতও?

৩০ হাজার কোটির সম্পত্তি পাবেন কে? কী ভাবে বণ্টন হবে? এই নিয়ে চলছে তরজা। সঞ্জয়ের মা, বোন এবং করিশ্মার দুই সন্তানের দাবি, সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া কপূর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ২০:০৩
সঞ্জয়ের সম্পত্তি নিয়ে চলছে তোড়জোর!

সঞ্জয়ের সম্পত্তি নিয়ে চলছে তোড়জোর! ছবি: সংগৃহীত।

মৃত্যুর পর থেকে করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে তরজা চলছে। গত কয়েক মাস ধরে চলা সেই পারিবারিক মামলা শেষপর্যন্ত পৌঁছেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। দেশের সর্বোচ্চ আদালতে এই মামলার শুনানির সময়ে খোদ বিচারপতি জে বি পারদিওয়ালা কপূর পরিবারকে ‘মহাভারত’-এর সঙ্গে তুলনা করেন।

৩০ হাজার কোটির সম্পত্তি পাবেন কে? কী ভাবে বণ্টন কী ভাবে হবে? এই নিয়ে চলছে তরজা, গত কয়েক মাস ধরে। সঞ্জয়ের মা, বোন এবং করিশ্মার দুই সন্তানের দাবি, সঞ্জয়ের সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া কপূর।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে সঞ্জয়ের সম্পত্তির মামলার শুনানিতে তাঁর মা ৮০ বছর বয়সি রানি কপূর নতুন একটি আবেদন করেছেন। তিনি পুত্রবধূ প্রিয়া কপূর এবং তাঁর পরিবারের আরও কয়েক জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ মামলার পরবর্তী শুনানি স্থির করেছেন ১৪ মে।

রানি কপূর সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন, মামলা চলাকালীন প্রিয়া এবং আরও কয়েক জনকে ‘আরকে ফ্যামিলি ট্রাস্ট’-এর কাজকর্মে যেন হস্তক্ষেপ করতে দেওয়া না হয়।

এই মামলা চলছে কয়েক মাস ধরে। বিচারপতি জে বি পারদিওয়ালা তাই বলেছেন, “আমরা এমন এক জায়গায় প্রবেশ করেছি, যেখানে মহাভারতও খুব ছোট মনে হবে।”

রানির অভিযোগ, প্রিয়া এবং তাঁর সহযোগীরা সুপ্রিম কোর্টের প্রক্রিয়া এড়িয়ে গিয়ে সঞ্জয়ের সংস্থার আর্থিক সম্পদ, টাকাপয়সা সব হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। করিশ্মার দুই সন্তানও নিজেদের প্রাপ্য সম্পত্তির জন্য লড়াই করছেন।

Sunjay Kapur karishma kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy