Advertisement
E-Paper

Taimur Ali Khan: কী অসভ্য, বেয়াদপ বাচ্চা রে বাবা! তৈমুরের আচরণে হতবাক সকলে

মাত্র ৫ বছর বয়সেই ভক্ত অনুরাগীদের ভালবাসার পাহাড়ে চড়ে বসেছে তৈমুর!

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ১৮:৩১
তৈমুরই রোজ স্পটলাইট কেড়ে নিচ্ছে।

তৈমুরই রোজ স্পটলাইট কেড়ে নিচ্ছে।

বি-টাউনের সবচেয়ে চর্চিত শিশু, যার নাম একদিন অন্তরই বিনোদনের শিরোনামে আসে। সে করিনা কপূর এবং সইফ আলি খানের বড় ছেলে তৈমুর আলি খান । তার জন্মের সময় থেকেই প্রায় ক্যামেরা তাক করে বসেছিল পাপারাৎজি। আর এখন মাত্র ৫ বছর বয়সেই ভক্ত অনুরাগীদের ভালবাসার পাহাড়ে চড়ে বসেছে সেই খুদে তারকা। আর, এতেই নাকি বেশি 'দুষ্টু' হচ্ছে তৈমুর।

শনিবার, বড় ছেলে তৈমুরকে নিয়ে বাসভবনের বাইরে পা রেখেছিলেন অভিনেত্রী করিনা কপূর। সঙ্গে সঙ্গে ঝলসে উঠছিল হাজার হাজার ক্যামেরার শাটার। মা আর ছেলেকে একসঙ্গে পেয়ে কেউ কি সুযোগ ছাড়েন!

তবে বাধ সাধল তৈমুরই। বাড়ির বাইরে অবস্থানরত পাপারাৎজিকে চেঁচিয়ে বলল, "বন্ধ করো এ সব, বন্ধ করো!" একরত্তির সেই রোষের মুখে হকচকিয়ে যান চিত্রগ্রাহকরা। হাত মুখ নেড়ে অঙ্গভঙ্গি করতে থাকা ছেলেকে করিনাও তখন সরিয়ে নিয়ে যান।

ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিয়ো দেখে খেপে ওঠেন নেটাগরিকদের একাংশ। কেউ বললেন 'অসভ্য বাচ্চা!' বেশ কয়েকজন বললেন 'একটা বেয়াদপ বাচ্চা তৈরি হচ্ছে তৈমুর।'

সেই একই ভিডিয়োতেই আবার বেবোর ছোট ছেলে জাহাঙ্গীরকেও দেখা যায়। অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ভিতরে সে তখন তার খেলনা গাড়ি চালানোয় ব্যস্ত। হাসিখুশি, খেলায় মশগুল। ২০১৬ সালে তৈমুরের জন্মের পর দ্বিতীয় সন্তান কোলে এসেছিল সইফ-করিনার। ২০২১-এ জন্ম নিয়েছিল তাদের আদরের জাহাঙ্গীর। যদিও তৈমুরই রোজ স্পটলাইট কেড়ে নিচ্ছে।

Taimur Ali khan saif ali khan karina kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy